বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০:৫৮ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

জাপানে রীতিমতো বিধ্বস্ত রণবীরের ‘ধুরন্ধর ২’

রণবীর সিং। ছবি: সংগৃহীত
রণবীর সিং। ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমায় ইতিহাস সৃষ্টি করে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’। মুক্তির প্রথম দিনই ১০০ কোটি রুপির ম্যাজিক ফিগার ও প্রথম সপ্তাহের আয়ে সব রেকর্ড ভেঙে দেয়। বক্স অফিসে গড়ে সাফল্যের নয়া ইতিহাস। ‘ধুরন্ধর ২’ নিয়ে ভারতজুড়ে ছিল রীতিমতো ধুন্ধুমার অবস্থা। তবে জাপানে এসে মুখ থুবড়ে পড়ল আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত গোয়েন্দা-থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর ২’।

বিশ্বজুড়ে ৩১০০ কোটি টাকার আয়ে রেকর্ড গড়া ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি যেন জাপানে এসে এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল। ভারতের মাটিতে যা সুনামি, জাপানের বক্স অফিসে তা নিছকই শান্ত বাতাস। গত ১০ জুলাই জাপানের ৮০টি স্ক্রিনে বেশ ধুমধাম করেই মুক্তি পেয়েছিল ছবিটি। অনেক আশা নিয়েই নির্মাতারা সূর্যোদয়ের দেশে মুক্তি দিয়েছিলেন সিনেমাটি। তবে রণবীর-আদিত্যের স্পাই থ্রিলার রীতিমতো ডুবতে বসেছে। ব্যাপক প্রচারণা সত্ত্বেও জাপানি দর্শকদের মন গলাতে সম্পূর্ণ ব্যর্থ রণবীর সিং।

জাপানের বক্স অফিস রিপোর্ট রীতিমতো চমকে দেওয়ার মতো। মুক্তির প্রথম দিন দুপুর ২টা পর্যন্ত ৫৭টি লোকেশনে টিকিট কেটেছিলেন মাত্র ৪৪৯ জন দর্শক! বিকেল গড়িয়ে রাত হলেও হলের পরিস্থিতি বদলায়নি এতটুকু। প্রথম দিন শেষে বিক্রয় হওয়া মোট টিকিটের সংখ্যা দাঁড়ায় মাত্র ৯০০-তে! ভারতীয় গণমাধ্যম আজকাল সূত্রেই জাপানে ‘ধুরন্ধর’-এর এই ডিজাস্টারের খবর পওয়া গেছে।

প্রথম তিন দিনের এই চরম ফ্লপ পারফরম্যান্সের কারণে জাপানের সেরা ২৫টি ছবির তালিকা তো দূর, সর্বোচ্চ ওপেনিং পাওয়া সেরা ১০টি ভারতীয় ছবির তালিকা থেকেও ছিটকে গেছে এই বিগ-বাজেট অ্যাকশন থ্রিলার। বিশ্ব কাঁপানো ‘ধুরন্ধর’ কেন জাপানিদের কাছে পাত্তা পেল না, তা নিয়ে এখন চলছে জোর আলোচনা।

রণবীর সিং ছাড়াও আর মাধবন, অর্জুন রামপাল ও সঞ্জয় দত্তের মতো শক্তিশালী কাস্ট সিনেমাটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। পাকিস্তান ও আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে তৈরি এই প্রতিশোধের গল্পটি দর্শকদের মধ্যে দেশপ্রেমের আবেগকেও উস্কে দিয়েছে। বিশ্বব্যাপী ধুমধাড়াক্কা ব্যবসা করলেও, জাপানের বাজারে চূড়ান্তভাবে হতাশ হতে হলো সবাইকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১০

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১১

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১২

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৩

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৪

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১৭

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৮

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১৯

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

২০
X