বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:২০ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

যশের ব্যানার টাঙাতে গিয়ে প্রাণ গেল ৩ ভক্তের

দক্ষিণী অভিনেতা যশ। ছবি : সংগৃহীত
দক্ষিণী অভিনেতা যশ। ছবি : সংগৃহীত

দক্ষিণী অভিনেতা যশের ব্যানার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। এ সময় আহত হন আরও তিন ব্যক্তি।

সোমবার (৮ জানুয়ারি) ছিল ‘কেজিএফ’খ্যাত অভিনেতা যশের জন্মদিন। প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে ব্যস্ত ছিলেন তার ভক্তরা। দিনটিকে বেশ আড়ম্বরপূর্ণভাবেই উদযাপন করেছেন তারা। তবে উদযাপনের আনন্দের মাঝেই সোমবার ভোরে কর্ণাটকের গদগ জেলার লক্ষ্মেশ্বর তালুকের সুরনাগি গ্রামে ঘটেছে ওই দুর্ঘটনা। খবর পিঙ্কভিলা ও হিন্দুস্তান টাইমসের।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন হনুমন্ত হরিজন (২৪), মুরালি নাদুভিনামনি (২০) ও নবীন গাজি (২০)। তারা তিনজনই অভিনেতা যশের ভক্ত। পুলিশ জানিয়েছে, ব্যানারটিতে একটি ধাতব ফ্রেম ছিল। সেটি একটি তারের সংস্পর্শে আসে। ফলে মারা যান ওই তিন ভক্ত। আহত তিনজনকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিনেতা যশের জন্মদিন উদযাপনে ভক্তদের নানা আয়োজন করতে দেখা যায়। গত ৪ জানুয়ারি এক পোস্টে যশ জানিয়েছিলেন, এবারের জন্মদিনে তিনি ভক্তদের সঙ্গে দেখা করতে পারবেন না। কেনান এ সময় শহরের বাইরে থাকবেন তিনি। তবুও প্রিয় তারকার জন্মদিনকে ঘিরে উৎসবে মেতে উঠেছিল ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X