বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবস নিয়ে যা বলছেন তারকারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে আজ গৌরবের দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, অগণিত ত্যাগ আর লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত মহান বিজয়ের দিন আজ। লাল-সবুজের পতাকা উড়ছে বিজয়ের গর্বে, দেশজুড়ে উৎসবের আবহ। এই ঐতিহাসিক দিনে সাধারণ মানুষের পাশাপাশি আবেগে ভাসছে শোবিজ অঙ্গনও। সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ছোঁয়া বার্তা আর স্মৃতির মিছিলে মহান বিজয় দিবসকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন জয়া আহসান, শবনম বুবলী, কুসুম শিকদারের মতো জনপ্রিয় তারকারা।

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বিজয় দিবস নিয়ে বেশ কিছু ভাবনা শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে।

অভিনেত্রী লিখেছেন, ‘বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।’

জয়া আরও লেখেন, ‘তোমার প্রতি আমাদের ঋণ আমরা বিন্দুমাত্র শোধ করতে পারিনি। এই ঋণের সামান্য প্রতিদান হবে সেইদিন, যেদিন বাংলাদেশকে আমরা প্রতিটি মানুষের জন্য একটি ন্যায্য ও সাম্যের রাষ্ট্র করে তুলতে পারব।’

এদিকে চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদযাপন করেছেন একটু ভিন্নভাবে। নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা দিয়ে তুলে ধরেছেন আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। লাল-সবুজ পতাকাসহ মা-ছেলের স্নিগ্ধ সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বুবলী লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

এছাড়া জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও বিজয় দিবসের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। খুব সংক্ষিপ্ত তবে আন্তরিক এক পোস্টে তিনি লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X