বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সব শঙ্কা কাটিয়ে শুটিং ফ্লোরে শাকিবের ‘প্রিন্স’, মুক্তি ঈদে

সব শঙ্কা কাটিয়ে শুটিং ফ্লোরে শাকিবের ‘প্রিন্স’, মুক্তি ঈদেI ছবি : সংগৃহীত
সব শঙ্কা কাটিয়ে শুটিং ফ্লোরে শাকিবের ‘প্রিন্স’, মুক্তি ঈদেI ছবি : সংগৃহীত

সব জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং। ভিসা জটিলতা ও দেশের বাইরের লোকেশন নিয়ে নানা গুঞ্জন থাকলেও গতকাল মঙ্গলবার থেকে ঢাকায় ক্যামেরা ওপেন হয়েছে সিনেমাটির। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ‘প্রিন্স’ টিম।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। এর মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে নির্মাতা আবু হায়াত মাহমুদের। দুই শতাধিক ফিকশন ও ডকুমেন্টারি নির্মাণের অভিজ্ঞতাসম্পন্ন এই নির্মাতা তার প্রথম সিনেমার জন্য বেছে নিয়েছেন শাকিব খানকে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকায় টানা চার দিন শুটিং চলবে। এরপর পুরো ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কায়। সেখানেই হবে সিনেমার বাকি অংশের দৃশ্যধারণ। জানা গেছে, মেগাস্টার শাকিব খান আগামী সপ্তাহ থেকে দেশের বাইরের লটে শুটিংয়ে অংশ নেবেন। তবে অন্যান্য শিল্পী মঙ্গলবার থেকে ঢাকার শুটিংয়ে অংশ নিয়েছেন।

‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় তিন মুখ— জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূরকে। তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজের মতো গুণী শিল্পীরা।

সিনেমাটি ঘোষণার পর থেকেই গুঞ্জন ছড়িয়েছিল যে, এটি নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে। তবে নির্মাতা হায়াত মাহমুদ আগেই স্পষ্ট করেছেন, এ গুঞ্জনের কোনো ভিত্তি নেই। ‘প্রিন্স’ নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর সিনেমা নয়, এটি সম্পূর্ণ গুজব। সব ঠিক থাকলে আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে ধামাকা নিয়ে হাজির হবে ‘প্রিন্স’।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X