বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রায় এক যুগ পর একসঙ্গে চঞ্চল-মোশাররফ

চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম । ছবি : সংগৃহীত
চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম । ছবি : সংগৃহীত

দেশের অভিনয় জগতের দুই অনন্য প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। ছোট পর্দায় তাদের একসঙ্গে দেখা মানেই দর্শকের জন্য অভিনয়ের এক অনন্য উৎসব। তবে বড় পর্দায় এই জনপ্রিয় জুটির উপস্থিতি যেন দীর্ঘদিন ধরেই ছিল অধরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। প্রায় ১২ বছরের বিরতি ভেঙে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন এই দুই শক্তিমান অভিনেতা। নির্মাতা তানিম নূর-এর নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস-এ তাদের যুগল উপস্থিতি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে তুমুল কৌতূহল ও উত্তেজনা। প্রিয় দুই তারকাকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখার আশায় দিন গুনছেন ভক্তরা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী বলেন, ‘প্রায় এক যুগ পর আমরা চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি। সর্বশেষ কাজ করেছিলাম মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমায়। তারপর আর এক যুগের মতো আমাদের বড় পর্দায় কাজ হয়নি। তাই আমার মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল।’

চঞ্চল চৌধুরী এই বড় চমকের পেছনের কারিগর হিসেবে পরিচালক তানিম নূরকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘তানিম নূর আমাদের দুজনকে হাজির করেছেন। অবশ্যই এটার জন্য আমি তানিমকে অনেক বড় একটা ধন্যবাদ জানাই।’

সিনেমাটির মূল ভিত্তি কিংবদন্তি কথাশিল্পী হুমায়ূন আহমেদের গল্প। চঞ্চলের কথাং, ‘হুমায়ূন স্যার, উনার গল্পের ও লেখার মধ্যে জাদু আছে এটা আমরা সবাই জানি ও বিশ্বাস করি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো উনার কোনো বই পড়তে গেলে এক লাইন পড়লে পরের লাইন পড়তে ইচ্ছে করে।

‘প্রত্যেক মোমেন্টে চুম্বকের মতো টান অনুভব করা যায়। সেই গল্প থেকে যখন তানিম নূর সিনেমা বানান, তখন বড় ধরণের কিছু একটা ঘটতে চলেছে বলেই আমি আশা করছি।’

সিনেমায় শুধু মোশাররফ-চঞ্চল নন, একঝাঁক তারকা শিল্পীর সমাগম ঘটেছে। বাঁধন, মম, শরীফুল রাজ, শ্যামল মাওলা, সাবিলা নূর ও ইন্তেখাব দীনারের মতো বলিষ্ঠ অভিনয়শিল্পীদের উপস্থিতিকেই এই সিনেমার ‘সবচাইতে বড় চমক’ হিসেবে দেখছেন চঞ্চল চৌধুরী। তার মতে, নিজের জায়গায় প্রত্যেকেই অত্যন্ত শক্তিশালী অভিনেতা, যাদের একই পর্দায় দেখা যাওয়াটা দর্শকদের জন্য বিশেষ উপহার হতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X