বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০২:১৩ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার জয়ে খুশির জোয়ারে ভাসছে শোবিজ অঙ্গন

বিনোদন অঙ্গনের তারকাদের উচ্ছ্বাস। ছবি: কোলাজ
বিনোদন অঙ্গনের তারকাদের উচ্ছ্বাস। ছবি: কোলাজ

বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বব্যাপী শতকোটি মানুষের আবেগ ও উচ্ছ্বাস। বুধবার রাতে (১৫ জুলাই) পরাক্রমশালী ইংল্যান্ডকে বিধ্বস্ত করে আর্জেন্টিনার ফাইনালে পৌঁছে যাওয়ায় শোবিজ অঙ্গনে বইছে খুশির বন্যা। আর্জেন্টিনার এই জয়ে উন্মাদনায় মেতেছেন পরীমণি, চঞ্চল, নাদিয়া, পূর্ণিমা, ইরফান সাজ্জাদসহ মেসি-ভক্তরা। পুরো খেলায় মহাতারকা লিওনেল মেসির অভাবনীয় পারফরম্যান্সে মুগ্ধ করা জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

অন্য সবার মতো নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আবারও প্রিয় দলের দুর্দান্ত জয়ে অভিভূত দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা। ফেসবুকে রসিকতার ছলে হ্যারি কেনের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ওগো তুমি ওঠো, একটা গোল-টোল দাও! কমিটি-টমিটি নিয়ে ঐসব আপঝাপ কথা বলে পাড়ার মানুষকে আর কত বুঝ দেবো বলো?’ রসিকতা করেই বাংলা সিনেমার একটি দৃশ্য দিয়ে তৈরি মিম শেয়ার করেছেন তিনি। একই সঙ্গে চঞ্চল লেখেন, ‘বিজয় উদযাপন পরে করো; যারা পরাজিত, তাদেরকে আগে সান্ত্বনা দাও।’

আর্জেন্টিনার অন্ধভক্ত নায়িকা পূর্ণিমা সামাজিকমাধ্যমে লেখেন, ‘চ্যাম্পিয়নদের পাশে আছি। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে। শেষ আরেকটি লড়াইয়ের অপেক্ষা।’

মেসিদের নিয়ে বরাবর সরব চিত্রনায়িকা পরীমণির পোস্ট আলাদাভাবে নজর কেড়েছে। ম্যাচ শুরুর আগের ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আরেকটা বিয়ে করার’ ঘোষণা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে ওঠে। ম্যাচ শেষে ইংল্যান্ড তারকা খেলোয়াড় হ্যারি কেনের ছবি পোস্ট করে পরী লেখেন, ‘হ্যারি কেন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

এদিকে প্রিয় দলের খেলা গ্যালারিতে বসেই উপভোগ করছেন চিত্রনায়িকা নাদিয়া। সেমির জয়ে এক পোস্টে তিনি বলেন, ‘কোনো তাবিজ, কুফা লাগানোর চেষ্টায় কাজ হবে না। ফার্স্ট হাফে বদ নজরে আর্জেন্টিনা একটু কাবু হয়ে মারামারিতে অংশ নিলেও সেকেন্ড হাফে সব বদ নজর চাপিয়ে খেলায় ব্যাক করে ভালো খেলে। দুইটা দুর্দান্ত গোল ৬ মিনিট ৩৭ সেকেন্ডের মধ্যে। উই আর ইন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ফাইনাল। ভামোস আর্জেন্টিনা!’

বাদ যাননি মডেল-অভিনেতা ইরফান সাজ্জাদও। জয়ের পর তিনি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে ব্রাজিল সমর্থকদের যেমন খোঁচা দিয়েছেন, তেমনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিজের প্রিয় দলের জয়। ভিডিওর ক্যাপশনে ইরফান লিখেছেন, ‘তোমরা সবাই আবার ব্যাগ গোছাও, স্পেন যাওয়া লাগবে! আমরা আর্জেন্টিনাতেই আছি!’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ প্রস্তাবে রেকর্ড সাফল্য

মধ্যপ্রাচ্যের দুই দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি প্রেস ক্লাব

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

১০

পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

১১

এইচএসসি পরীক্ষা / ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়ার অভিযোগ

১২

যেভাবে তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা আটকে দিয়েছিলেন এরদোয়ান

১৩

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

১৪

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

১৫

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

১৬

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৮

নদীতে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

১৯

মেসি ম্যাজিক বনাম ইংল্যান্ডের রক্ষণব্যূহ: যেখানে হেরে গেলেন টুখেল

২০
X