বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে দর্শক মাতাল ‘রাক্ষস’

রাক্ষস সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত
রাক্ষস সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরে দেশজুড়ে সফল প্রদর্শনের পর এবার আন্তর্জাতিক যাত্রা শুরু করেছে রোমান্টিক থ্রিলার সিনেমা ‘রাক্ষস’। ইতালির রাজধানী রোমে ৬ এপ্রিল সিনেমা ব্রডওয়েতে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে সিনেমাটির ইউরোপীয় বাজারে আনুষ্ঠানিক প্রবেশ হলো।

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোমে প্রথম দিনের প্রদর্শনীতে দর্শকদের সাড়া ছিল বেশ উৎসাহব্যঞ্জক। এতে করে দেশের বাইরেও সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। আজিম হারুন ও শাহরিন আক্তার সুমির প্রযোজনায় নির্মিত এই সিনেমায় রোমান্স ও সাসপেন্সের মিশেলে ভিন্নধর্মী এক গল্প তুলে ধরা হয়েছে, যা বিভিন্ন শ্রেণির দর্শকদের আকৃষ্ট করার লক্ষ্যেই নির্মিত।

বাংলাদেশে মুক্তির তৃতীয় সপ্তাহেও সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ চোখে পড়ার মতো। শুরুতে মাল্টিপ্লেক্সে শো সীমিত থাকলেও দর্শক চাহিদা কমেনি; বরং বিভিন্ন হলে এখনো দর্শক উপস্থিতি লক্ষণীয়। একই সঙ্গে এ সপ্তাহে ৩০টির মত সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি মুক্তি পেয়েছে। যেখানে প্রথম দিন ৪১ লাখ টাকার বেশি আয় করেছে সিনেমাটি— এমনটাই জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। জানা গেছে , আগামী সপ্তাহে আরও ১০টি সিঙ্গেল স্ক্রিনে এটি মুক্তি পাবে।

পরিচালক আশা প্রকাশ করেছেন, সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস যে ভালো সূচনা করেছে তা অব্যহত থাকবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে চিত্রায়িত ‘রাক্ষস’, নির্মাতা হৃদয়ের দ্বিতীয় সিনেমা, এর আগে তিনি ‘বরবাদ’ সিনেমাটি নির্মাণ করেছিলেন।

কালবেলা/আরডা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১০

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১১

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১২

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৩

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৫

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৬

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৭

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৮

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

২০
X