বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০১:৪৯ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘রাজকুমার’র দর্শক সাড়ায় আমি অভিভূত : আরশাদ আদনান 

‘রাজকুমার’র দর্শক সাড়ায় অভিভূত : আরশাদ আদনান 
‘রাজকুমার’র দর্শক সাড়ায় আমি অভিভূত : আরশাদ আদনান 

সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ঈদের দিন থেকেই হাউসফুল যাচ্ছে ‘রাজকুমার’। ঈদের দ্বিতীয় দিনে অসংখ্য সিনেমাপ্রেমী টিকিট না পেয়ে ফিরে গেছেন। এমন অবস্থায় বলাই যায় প্রিয়তমাকে ছাড়িয়ে ইতিহাস গড়বে রাজকুমার। শনিবার (১৩ এপ্রিল) সকালে কালবেলাকে বললেন প্রযোজক আরশাদ আদনান।

এর আগে শাকিবকে নিয়ে প্রিয়তমা দিয়ে বাজি ধরেছিলেন বাংলা সিনেমার হালের প্রতাপশালী প্রযোজক আদনান। প্রিয়তমার চেয়ে অনেক বেশি বাজেটে রাজকুমার নির্মাণ করেছেন তিনি।

রাজকুমারের কাছে সিনেমা হল দখলের লড়াইয়ে ধরাশায়ী হয়েছে বাকি ১০টি সিনেমা। এ ব্যাপারে আরশাদ আদনান বলেন, দেখুন আমরা কত হল পাব এসব ভেবে সিনেমা বানাইনি। আমরা আন্তর্জাতিকভাবে মুক্তির লক্ষে সিনেমা নির্মাণ করেছি। শাকিব খানকে দিয়ে বিশ্ববাজার ধরতে চেয়েছি আমরা। বাংলা সিনেমা আর পিছিয়ে নেই, এটি প্রমাণ করতে চাই। দেশের মতো বিদেশেও বাণিজ্যিক সফলতা পাবে রাজকুমার। আমি শতভাগ আত্মবিশ্বাসী।

তিনি আরও বলেন, মানুষ এখন স্মার্টফোনেই বিশ্বের উন্নত কনটেন্ট দেখতে পান। তাই অন্য যারা প্রযোজনার সঙ্গে যুক্ত সবার প্রতি আমার আহ্বান থাকবে আপনারা বড় বাজেটের সিনেমা নির্মাণ করুন। দর্শক অনেক স্মার্ট। তাদের ভালো কনটেন্ট দিয়েই হলে ফেরাতে হবে। আমরা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে সবাই মিলে অনেক দূর এগিয়ে নিতে চাই।

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ‘রাজকুমার’ সিনেমা নির্মাণ করেছেন হিমেল আশরাফ। সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন মার্কিন নায়িকা কোর্টনি কফি। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি।

দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিনেমাটির শুটিং হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

১০

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

১১

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১২

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১৩

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১৪

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৫

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৬

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৯

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

২০
X