বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পুত্রসন্তানের বাবা হলেন অভিনেতা ইফতি

ইফতেখার তুহিন ইফতি। ছবি : সংগৃহীত
ইফতেখার তুহিন ইফতি। ছবি : সংগৃহীত

ছোট পর্দায় একের পর এক হিট নাটক উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা ইফতেখার তুহিন ইফতি। পর্দার এই জনপ্রিয় নায়কের বাস্তব জীবনে এবার যোগ হলো এক নতুন অধ্যায়। জীবনের সবচেয়ে বড় ‘হিট’ মুহূর্তটি এল ৩১ জানুয়ারি ভোরে। বাবা হলেন ইফতি; তার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা ২৮ মিনিটে রাজধানীর ধানমন্ডির গ্রেস হসপিটালে নবজাতকের কান্না শোনার পর থেকেই আবেগে ভাসছেন এই অভিনেতা। প্রথমবার বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি যেন ভাষাই খুঁজে পাচ্ছিলেন না। নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে টেনে আনলেন গ্রিক বীর আলেকজান্ডারের প্রসঙ্গ।

আবেগজড়িত কণ্ঠে ইফতি বলেন, “এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছে, আলেকজান্ডারের দিকবিজয়ের আনন্দের চেয়েও বেশি আনন্দ এটি। সন্তানকে কোলে নিয়ে মনে হলো—আমি যেন আস্ত এক বিশ্ব জয় করে ফেলেছি।”

সদ্যোজাত ছেলেকে নিয়ে এখনই স্বপ্নের জাল বুনতে শুরু করেছেন অভিনেতা। তবে সেই স্বপ্নটা গতানুগতিক ধারার চেয়ে একটু আলাদা। বাবারা সাধারণত ছেলেকে নায়ক বা ডাক্তার হিসেবে দেখতে চাইলেও, ইফতির ইচ্ছা তার ছেলে ক্যামেরার পেছনের কারিগর হবে। ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “জানি না বড় হয়ে সে কী হবে, তবে আমার খুব ইচ্ছে—আমার ছেলে হবে একজন দক্ষ চিত্রপরিচালক।”

মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। নতুন অতিথির আগমনে ইফতির পরিবার এবং ভক্তদের মাঝে এখন খুশির আমেজ বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X