বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

গানের পরিকল্পনায় তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি । ছবি : সংগৃহীত
তানিয়া বৃষ্টি । ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিপুণ অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিলেও তার আরও একটি পরিচয় রয়েছে, যা অনেকেরই অজানা। অভিনয়ের পাশাপাশি গানেও রয়েছে তার গভীর সংযোগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই সুপ্ত প্রতিভার কথা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ঝুলি খুলে বসলেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টির গানের অনুরাগ কোনো আকস্মিক শখ নয়, বরং এর ভিত্তি বেশ মজবুত। তিনি জানান, “আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি ছায়ানট এবং কচি-কাচার মেলায়। সেখান থেকেই আসলে আমার গানের উৎপত্তি।” প্রথাগত শিক্ষা থাকলেও অভিনয়ের ব্যস্ততায় গানে সেভাবে সময় দেওয়া হয়ে ওঠেনি।

দীর্ঘদিন আড়ালে থাকলেও ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবং নিজের অভিনীত নাটকে কণ্ঠ দেওয়ার পর দর্শক তার গায়িকা সত্তার সঙ্গে পরিচিত হন। তানিয়া বলেন, “যখন নিজের নাটকে একটি মৌলিক গান গাইলাম এবং ইত্যাদিতে গাইলাম, তখন অল্প-স্বল্প মানুষজন জেনেছে যে আমি টুকটাক গান গাইতে পারি।”

এবার আর দেরি নয়, নিজের মৌলিক গান প্রকাশের বিষয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন তানিয়া। তিনি বলেন, “গান নিয়ে সব সময়ই মনে হতো, একটু সময় পেলে কিছু একটা করব। নিজের অরিজিনাল গান বের করার উদ্যোগ নেব—এমনটা ভেবেই অনেকগুলো বছর কেটে গেছে।” এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গানেও নিয়মিত হওয়ার ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X