বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি! 

তানভীন সুইটি ও তানিয়া বৃষ্টি I ছবি : সংগৃহীত
তানভীন সুইটি ও তানিয়া বৃষ্টি I ছবি : সংগৃহীত

কিছুদিন আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। প্রথমে বাংলাদেশে অস্ত্রোপচার হয় এবং অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারতে তার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন গুণী অভিনেত্রী তানভীন সুইটি। পাশাপাশি স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। সুইটি জানান জীবনের সর্বক্ষেত্রে লড়াই করেই বেঁচে থাকতে হয়। তাদের সহকর্মী ও ছোট বোন তানিয়া বৃষ্টি ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। তিনি চার-পাঁচটা নাটক ও ওয়েব ফিল্মে তার সঙ্গে কাজ করেছেন। তানিয়া কাজের প্রতি খুব সিরিয়াস এবং সুঅভিনেত্রী বলে জানান তিনি।

তানিয়া বৃষ্টির সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন সুইটি। এই অভিনেত্রী জানান প্রথম যখন তার সঙ্গে কাজ করলেন তখন অনেক ছোট ছিল তানিয়া এবং দেখতে একটা পুতুলের মতো লাগছিল তাকে। অল্প কথা বলত এবং চুপচাপ স্বভাবের ছিল। অনম বিশ্বাসের ‘দুই দিনের দুনিয়া’ ওয়েব ফিল্মে তারা দুজন দুই সতীনের চরিত্রে কাজ করেছেন এবং তানিয়া কী যে অসাধারণ অভিনয় করেছে তা বলার মতো নয়। চরিত্রের সঙ্গে একদম মিশে গিয়েছিল সে। চয়নিকা চৌধুরীর একটি নাটকেও তারা খুব আনন্দ নিয়ে কাজ করেছেন এবং সহশিল্পী হিসেবে তানিয়া অসাধারণ বলে জানান সুইটি।

তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরে বিস্ময় প্রকাশ করেন সুইটি। তিনি জানান হঠাৎ একদিন শুনলেন তার ব্রেন টিউমার হয়েছে। এত ছোট একটা মেয়ের এই অবস্থা শুনে তার অস্থির লাগছিল। চয়নিকা বউদিকে ফোন করে তিনি খবরটা নিয়েছিলেন। ঢাকায় প্রথম অপারেশন হলো পরে চেন্নাই নিয়ে গেল এবং ওখানে অপারেশন হলো। গত ৩ এপ্রিল সুইটি শুনেছিলেন তানিয়ার তৃতীয়বার অস্ত্রোপচার হয়েছে। ইনশাআল্লাহ তানিয়া সুস্থ হয়ে উঠবে এবং আবার কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তানিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে সুইটি বলেন মনোবল হলো সবচেয়ে বড় ওষুধ এবং আমি পারব এই ইচ্ছাশক্তি থাকতে হবে। সবাই তানিয়া বৃষ্টির জন্য দোয়া করবেন সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।

কয়েক দিন আগে তানিয়া বৃষ্টির তৃতীয় অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়লেও এখনো এটি সম্পন্ন হয়নি। এ বিষয়ে তানিয়া বৃষ্টি সরাসরি জানিয়েছেন আলহামদুলিল্লাহ তার দ্বিতীয় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তৃতীয় সার্জারিটিও করতে হবে তবে এখনই নয়। নিউরোসার্জন প্রস্তুতি নিচ্ছেন এবং এতে কয়েক মাস সময় লাগবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X