বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া

সাদিয়া আয়মান। ছবি : সংগৃহীত
সাদিয়া আয়মান। ছবি : সংগৃহীত

ছোট পর্দার মিষ্টি হাসির অভিনেত্রী সাদিয়া আয়মান। অল্প সময়েই জয় করেছেন দর্শকদের মন। বিশ্ব ভালোবাসা দিবসে এক সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম ও ব্যক্তিগত দর্শন নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।

উচ্চ মাধ্যমিকে পড়ার সময় প্রথম প্রেমে জড়িয়েছিলেন সাদিয়া। তবে সেই স্মৃতি মোটেও সুখকর নয়। তিনি বলেন, “প্রথম প্রেমের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। ভালো থাকলে আজকে আমার তার সঙ্গে থাকার কথা।”

অতীত আঁকড়ে ধরে রাখায় বিশ্বাসী নন সাদিয়া। তার সাফ কথা, “যে মানুষ একবার হারিয়ে যায়, তাকে আমি কখনও মনে রাখি না। আমি একটু ইমোশনাল মানুষ কিন্তু শক্ত।” নাটক বা সিনেমার প্রেমের অনুভূতি অন্যরকম হলেও বাস্তব জীবনের হারিয়ে যাওয়া প্রেম নিয়ে তার কোনো নস্টালজিয়া নেই।

নতুন বছরে এখন পর্যন্ত তিনটি নাটকের কাজ শেষ করেছেন, যা ঈদুল ফিতরে মুক্তি পাবে। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন কোনো কাজ না করলেও পুরোনো কাজ প্রচার হতে পারে। তবে বর্তমানে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়াকেই তিনি তার জন্য ‘সবচেয়ে বড় খবর’ বলে মনে করছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X