বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া ঘাটে মৃত্যুর মিছিল, শোকবার্তা দিলেন ইরফান

ইরফান সাজ্জাদ । ছবি : সংগৃহীত
ইরফান সাজ্জাদ । ছবি : সংগৃহীত

মৃত্যুর নিস্তব্ধতা যেন গ্রাস করেছে দৌলতদিয়া ঘাট। উত্তাল পদ্মা নদী-এর বুকে ঘটে যাওয়া মর্মান্তিক বাসডুবির ঘটনায় থমকে গেছে পুরো দেশ। সকাল গড়াতেই একে একে ভেসে উঠেছে নিথর দেহ—সংখ্যা ছুঁয়েছে ২৪। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস, আর শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।এই হৃদয়বিদারক ঘটনার পর যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে শোবিজ অঙ্গনও। এমনই এক নিঃশব্দ বেদনা নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে ইরফান লিখেছেন, ‘এই পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই মানুষের জীবনের কোনো মূল্য নাই! মানুষ যে কি কি অদ্ভুত বিপদে পড়ে মরতে পারে, তা এই দেশে থাকলেই বোঝা যায়!’

ফেরি ঘাটের সেফটি রেলিং না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করে ইরফান সাজ্জাদ বলেন, ‘হাজার হাজার মানুষ মরে যাওয়ার পরও যুগের পর যুগ এত অনিয়ম, তার কোনো প্রতিকার নাই। একটা ফেরি ঘাটে কোনো সেফটি রেলিং নাই ভাবা যায়?’ নেটিজেনদের অনেকে ইরফানের ভাবনার সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটিতে প্রায় ৪৫ জনের মতো যাত্রী ছিলেন বলে বাসযাত্রী ও কাউন্টার মাস্টার জানিয়েছেন।

কালবেলা/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X