বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর জন্য পারফিউম খুঁজছেন ফারিয়া

শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব। ছবি : সংগৃহীত
শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ও তার ব্যক্তিগত জীবন মানেই যেন আলোচনার নতুন রসদ। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, আবার কখনো নতুন করে জীবন সাজানোর গল্পে তিনি বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রে থাকেন। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং স্বামীকে এক বিশেষ 'সারপ্রাইজ' আর ভালোবাসা মাখা উপহার দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন এই সুন্দরী।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে স্বামীকে জন্মদিনে গিফট দেওয়ার বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন এই অভিনেত্রী।

প্রকাশিত পোস্টে ফারিয়া লিখেছেন, প্রিয় পুরুষরা, তোমাদের সাহায্য দরকার। দয়া করে তোমাদের টপ তিনটা প্রিয় পারফিউমের নাম বলো,যেগুলো আসলেই বাংলাদেশের আবহাওয়ায় ভালো কাজ করে। আমি সবচেয়ে বেশি পছন্দ হওয়া পারফিউমগুলো থেকে বেছে নিয়ে আমার মানুষটার জন্য কিনবো, তার জন্মদিন সামনে!

তিনি আরও লিখেছেন,’আর বলো তো, স্নিকার্স আর ঘড়ির বাইরে গিফট বক্সে আর কী কী যোগ করা যায়?তার কাছে ইতিমধ্যে একটা কিন্ডল আছে, তাই সেটা আর লাগবে না। আমাকে সাহায্য করো যেন তার জন্মদিনটা সত্যিই স্পেশাল করে তুলতে পারি।‘

অভিনেত্রীর এমন পোস্টে বেশ সাড়া জাগিয়েছে তার ভক্ত মহলে। ভক্তরা সেই পোস্টের মন্তব্যের ঘরে তাদের পছন্দের ব্রান্ডের পারফিউমের নাম গুলো সাজেস্ট করছেন এবং অনেকেই তার স্বামীকে জন্মদিনে এমন উপহার দেওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অভিনেত্রী শবনম ফারিয়া ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ । তার বর্তমান স্বামীর নাম তানজিম তৈয়ব, যিনি পেশায় একজন ব্যাঙ্কার এবং একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারির ১ তারিখে পারিবারিকভাবে সাবেক স্বামী হারুনুর রশীদ এর সঙ্গে প্রথম বিয়ে হয় তার। কিন্তু সেই সংসার বেশিদিন টেকেনি। প্রায় দুই বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X