বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

খালাতো বোনের প্রেমে ব্যর্থ হয়ে নাটক বানিয়েছিলাম: জীবন

শরাফ আহমেদ জীবন । ছবি : সংগৃহীত
শরাফ আহমেদ জীবন । ছবি : সংগৃহীত

কৈশোরের প্রথম প্রেম কিংবা একতরফা ভালোবাসার স্মৃতি প্রায় সবার জীবনেই থাকে। তবে সেই ব্যর্থ প্রেমের গল্পকে পুঁজি করে যদি জনপ্রিয় কোনো নাটক তৈরি হয় তবে বিষয়টি বেশ কৌতূহল জাগায়। ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা এবং নাট্য নির্মাতা শরাফ আহমেদ জীবন সম্প্রতি এক সাক্ষাৎকারে শুনিয়েছেন তার এমনই এক একতরফা প্রেমের গল্প। মজার ব্যাপার হলো তার এই গল্প থেকেই নির্মিত হয়েছিল মোশাররফ করিম অভিনীত জনপ্রিয় দুটি নাটক।

সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৈশোরের সেই প্রেমের স্মৃতিচারণ করেন শরাফ আহমেদ জীবন। তিনি জানান ক্লাস সেভেনে পড়ার সময় মায়ের মুখে এক দূরসম্পর্কের খালাতো বোনের রূপের কথা শুনে না দেখেই তার প্রেমে পড়ে যান তিনি।

সাক্ষাৎকারে এই নির্মাতা বলেন, ‘আমার আম্মুর কাছে গল্প শুনে আমি একধরনের প্রেমে পড়ে গেলাম। তখন আমি ক্লাস সেভেনে পড়ি। এরপর ক্লাস এইটে পরীক্ষা দিয়ে শীতকালে ওই খালামনির বাড়িতে বেড়াতে গেলাম। আসলে সেখানে বেড়াতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল এটাই।’

তবে সেখানে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। হাসতে হাসতে জীবন বলেন, ‘এই একতরফা প্রেম আমার অনেক দিন ছিল। তবে আমি আবিষ্কার করলাম যত সময় যাচ্ছে মেয়েটা আমার চেয়ে লম্বা হয়ে যাচ্ছে। সে আমার এক ক্লাসের জুনিয়র ছিল। তখন আমার মনে হয়েছিল যে না এটা আর তাহলে হবে না।’

তবুও নিজের মতো করে প্রেম নিবেদনের চেষ্টা চালিয়ে যান তিনি। এই অভিনেতা বলেন, ‘তাকে নানান কবিতা শোনাতাম। তখন তো ক্যাসেটের যুগ ছিল। একটা গান রেকর্ড করে দিতাম। কিন্তু সে বুঝত না।’

অবশেষে ইন্টারমিডিয়েট পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে প্রস্তাব পাঠান জীবন। তবে ততদিনে দেরি হয়ে গেছে। জীবন বলেন, ‘ফ্রেন্ডকে দিয়ে যখন বলালাম তখন সে বলল আমার তো হয়ে গেছে। সে বলেছিল আমি নাকি অনেক দিন ধরে শুধু বলতাম আমার একটা সিরিয়াস কথা আছে, কিন্তু কথাটা আর কোনো দিন বলিনি।’

নিজের জীবনের এই একতরফা প্রেম ও সিরিয়াস কথা বলার ঘটনা নিয়েই পরে নাটক নির্মাণ করেন শরাফ আহমেদ জীবন। তার পরিচালিত জনপ্রিয় দুই নাটক ‘সিরিয়াস একটা কথা আছে’ এবং ‘সিরিয়াস কথার পরের কথা’ এই বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই তৈরি। নাটক দুটিতে মূল চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন মোশাররফ করিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X