বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

দর্শক মাতাচ্ছে জীবন শিমুলের ‘জ্যাকপট’

দর্শক মাতাচ্ছে জীবন শিমুলের ‘জ্যাকপট’ । ছবি : সংগৃহীত
দর্শক মাতাচ্ছে জীবন শিমুলের ‘জ্যাকপট’ । ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এ সফলভাবে স্ট্রিম হচ্ছে বিশেষ নাটক ‘জ্যাকপট’। ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ‘বঙ্গ ঈদ ফেস্ট’-এর অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে মুক্তি পাওয়া এই নাটকটি ইতিমধ্যেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে।

নাটকটির সবচেয়ে বড় চমক প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা। মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নির্মিত ‘জ্যাকপট’-এর গল্প গড়ে উঠেছে সীমান্তবর্তী এক এলাকার রোমাঞ্চকর ও হাস্যরসাত্মক ঘটনাকে ঘিরে। ‘জিরা মাসুদ’ চরিত্রে শিমুল শর্মা এবং ‘ডাইল কাদের’ চরিত্রে শরাফ আহমেদ জীবনের প্রাণবন্ত উপস্থিতি নাটকটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। তাদের পর্দার রসায়ন দর্শকদের জন্য হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ।

চোরাকারবারি, স্থানীয় রাজনীতি এবং হঠাৎ পাওয়া বিপুল অঙ্কের টাকাকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের কাহিনি। ঘটনাপ্রবাহে মাসুদ, কাদের এবং স্থানীয় পুলিশের মধ্যে তৈরি হয় টানটান উত্তেজনা, যা শেষ পর্যন্ত দর্শককে পর্দার সঙ্গে আটকে রাখে।

নির্মাতা মাজিদুল ইসলাম স্বাধীন বলেন জীবন ভাই ও শিমুলকে নিয়ে কাজ করা ছিল দারুণ অভিজ্ঞতা। তাদের পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বই পর্দায় চমৎকার রসায়ন তৈরি করেছে। দর্শকদের ইতিবাচক সাড়া আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে। জীবনের টানাপোড়েন আর ভাগ্যের অপ্রত্যাশিত মোড় এই দুইয়ের মিশেলই ‘জ্যাকপট’-এর মূল শক্তি।

নাটকটিতে আরও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, নিদ্রা নেহাসহ অনেকে। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সুফিয়ান রায়হান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X