বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙনের গুঞ্জনের মাঝেই এক ফ্রেমে প্রান্তর-নিহা, ঘুচল কি দূরত্ব?

প্রান্তর দস্তিদার ও নিদ্রা দে নিহা । ছবি : সংগৃহীত
প্রান্তর দস্তিদার ও নিদ্রা দে নিহা । ছবি : সংগৃহীত

ছোট পর্দার পরিচিত দুই মুখ প্রান্তর দস্তিদার ও নিদ্রা দে নিহা। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। তবে বেশ কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন চলছিল এই জুটির সংসার ভাঙন নিয়ে। তারা আর একসঙ্গে থাকছেন না বলেও শোনা যাচ্ছিল। যদিও বিষয়টি নিয়ে প্রান্তর বা নিহা কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।

অবশেষে নিজেদের বিচ্ছেদের এই গুঞ্জনে নিজেরাই যেন জল ঢাললেন তারা। সম্প্রতি দেশের একটি স্বনামধন্য পত্রিকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন প্রান্তর ও নিহা। অনুষ্ঠানে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায় তাদের।

অনুষ্ঠান শেষে একসঙ্গে ক্যামেরায় পোজ দিয়ে ছবিও তোলেন তারা। তাদের এমন হাস্যোজ্জ্বল ও অন্তরঙ্গ উপস্থিতি দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে তবে কি এই জুটির মধ্যকার দূরত্ব ঘুচে গেছে। নাকি গুঞ্জন আড়াল করতে পুরো বিষয়টি শুধুই লোকদেখানো তা নিয়ে বিনোদন অঙ্গনে ধোঁয়াশা রয়েই গেছে।

প্রকৃত ঘটনা জানতে নিহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তাকে ফোন ও মেসেজ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তাই তাদের সম্পর্কের বর্তমান সমীকরণ আসলে কী তা জানতে ভক্তদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১০

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১১

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১২

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৩

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৪

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৫

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৬

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৭

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৮

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৯

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

২০
X