বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্যা অনু

অনন্যা অনু। ছবি - সংগৃহীত
অনন্যা অনু। ছবি - সংগৃহীত

দীর্ঘ প্রায় তিন বছরের বিরতি ভেঙে আবারও চিরচেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন এ সময়ের অভিনয়শিল্পী অনন্যা অনু। মূলত পড়াশোনা এবং পারিবারিক কিছু ব্যস্ততার কারণেই এতদিন মিডিয়াঙ্গন থেকে দূরে ছিলেন তিনি। তবে নিজেকে নতুনভাবে গুছিয়ে নিয়ে এবার পুরো দমে নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন এই গ্ল্যামারাস কন্যা।

দীর্ঘ এই বিরতি কাটিয়ে গত ১লা জুলাই রুব্রিক কমিউনিকেশনস লিমিটেডের প্রযোজনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রমোশনাল ডকুমেন্টারির মাধ্যমে শুটিংয়ে ফেরেন অনু।

নতুন করে ফেরা প্রসঙ্গে উচ্ছ্বসিত অনু বলেন, ‘অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ।’

নতুন ইনিংস শুরু করা নিয়ে অনু তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘এখন থেকে আমি নিয়মিত অভিনয় করতে চাই। তবে গড়পড়তা কাজের চেয়ে গল্পনির্ভর, মানসম্মত এবং দর্শকদের মনে দাগ কাটতে পারে—এমন সিলেক্টিভ কাজ করতেই আমি বেশি আগ্রহী। আমি বিশ্বাস করি, একটি ভালো গল্প আর যোাগ্য চরিত্রই একজন শিল্পীর আসল পরিচয় তৈরি করে। তাই সামনে আরও ভালো কিছু কাজের মাধ্যমে দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চাই।’

ক্যামেরার সামনে অনুর পথচলা অবশ্য বেশ পুরোনো। নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ করে তিনি জানান, ২০১৫ সালে অভিনয়ে তার অভিষেক ঘটে। শুরু থেকেই তিনি বিভিন্ন একক ও ধারাবাহিক নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বংশের চাবী’, ‘কটকটি’, ‘ব্লাক মানি’, ‘ডিবি’, ‘ফ্যামিলি ডিসটেন্স’, ‘সাগর পাড়ের মেয়েটি’, ‘বংশ মর্যাদা’, ‘লেডি গোয়েন্দা’, ‘নায়িকার বিয়ে ২’, ‘মি. পারফেক্ট’ এবং ‘চাপাবাজ’। ছোটপর্দার পাশাপাশি ‘বউ’ নামের একটি সিনেমাতেও কাজ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি শোবিজ অঙ্গনে একজন সফল মডেল হিসেবেও অনুর বেশ সুনাম রয়েছে। জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি বিউটি পেজেন্টে অংশ নিয়ে তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। ২০১৭ সালে ‘সুপার মডেল বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন তিনি। এরপর ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ সেরা দশে জায়গা করে নেওয়ার পাশাপাশি অর্জন করেন ‘মিস স্মাইলি’ খেতাব। এখানেই শেষ নয়, ২০২১ সালে ‘ফেস অব এশিয়া বাংলাদেশ’ প্রতিযোগিতাতেও সেরা পাঁচে জায়গা করে নিয়েছিলেন এই গুণী মডেল-অভিনেত্রী।

অভিনয়কে সবসময় নিজের ভালোবাসার জায়গা উল্লেখ করে অনন্যা অনু ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চেয়েছেন। দর্শকদের ভালোবাসাকে পুঁজি করেই আগামীতে আরও চমৎকার সব কাজ উপহার দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X