বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আসছে ‘গ্ল্যাডিয়েটর থ্রি’

‘গ্ল্যাডিয়েটর টু’ সিনেমার একটি দৃশ্যে পল মেসকাল। ছবি : সংগৃহীত
‘গ্ল্যাডিয়েটর টু’ সিনেমার একটি দৃশ্যে পল মেসকাল। ছবি : সংগৃহীত

হলিউডের কিংবদন্তি নির্মাতা রিডলি স্কট। তার ‌‘গ্ল্যাডিয়েটর টু’ সিনেমা মুক্তির খবর সবারই জানা। এ বছরের ২২ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে এটি। তবে নতুন সিনেমা মুক্তির আগেই নির্মাতা চমকে দিলেন সবাইকে। জানালেন আসছে সিনেমাটির তৃতীয় কিস্তি।

সম্প্রতি ‘গ্ল্যাডিয়েটর টু’ সিনেমা নিয়ে রিডলি হলিউডভিত্তিক একটি গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই তিনি জানান, ‘গ্ল্যাডিয়েটর টু’ প্রসঙ্গে নয়, এখন কথা হবে গ্ল্যাডিয়েটর থ্রি প্রসঙ্গে।

এ সময় রিডলি আরও জানিয়েছেন, সিনেমাটির পরবর্তী কিস্তির জন্য তিনি অনুপ্রেরণা হিসেবে ‘গডফাদার টু’-কে বেছে নিয়েছেন। তাই তৃতীয় কিস্তিতে তিনি ‘গ্ল্যাডিয়েটর’ ভক্তদের চমকে দেওয়ার মতো আয়োজন রাখবেন। এমনও হতে পারে, এটাই হবে এ সিক্যুয়েলের শেষ সিনেমা।

হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘গ্ল্যাডিয়েটর’। ২০০০ সালে মুক্তি পাওয়া এই সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০৩.২ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার আয় করেছিল। প্রথম কিস্তি মুক্তির ২০ বছর পর সিনেমাটির সিক্যুয়েল আনছেন রিডলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X