তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০২:৪৮ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১২:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

নোলানের গল্পে জেন্ডায়া ও অ্যান হ্যাথওয়ে

অভিনেত্রী জেন্ডায়া ও অ্যান হ্যাথওয়ে। ছবি: সংগৃহীত
অভিনেত্রী জেন্ডায়া ও অ্যান হ্যাথওয়ে। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান। তার প্রতিটি সিনেমাই এক একটি মাইলফলক। এই ধারাবাহিকতা ধরে রাখতে নিজের নতুন সিনেমার জন্য হলিউডের বাঘা বাঘা তারকাকে একত্রিত করতে যাচ্ছেন তিনি। টম হল্যান্ড এবং ম্যাট ডেমনের পাশাপাশি তার নতুন প্রজেক্টে যুক্ত হয়েছে জেন্ডায়া ও অ্যান হ্যাথওয়ের মতো নাম। খবর: হলিউড রিপোর্টার

নোলানের নতুন এই সিনেমার নাম বা প্লট সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এরই মধ্যে এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১৭ জুলাই। ইউনিভার্সাল পিকচার্স ডিস্ট্রিবিউট করবে এটি। এই সিনেমার স্ক্রিপ্ট এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন স্বয়ং ক্রিস্টোফার নোলান। এই নির্মাতার গত কয়েকটি সিনেমার মতো এটিও তার ভক্তদের মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এদিকে, জেনডায়া ব্যস্ত রয়েছেন তার দুটি সিনেমার অ্যাওয়ার্ড প্রোগ্রাম নিয়ে। তিনি বর্তমানে ‘ডুন পার্ট ২’ এবং ‘চ্যালেঞ্জার্স’ নামের দুটি বড় সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া বর্তমানে তিনি ‘দ্য ড্রামা’ নামে একটি ‘এ ২৪’ প্রযোজিত ছবির শুটিং করছেন, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন রবার্ট প্যাটিনসন এবং আলানা হাইম। জেন্ডায়ার মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমার নাম ‘চ্যালেঞ্জার্স’। এটি নির্মাণ করেছিলেন ইতালিয়ান নির্মাতা লুকা গুয়াদাগ্নিনো। অ্যান হ্যাথওয়েকে সব শেষ অভিনয় করতে দেখা যায় ‘দ্য আইডিয়া অব ইউ’ শিরোনামের আমাজন সিরিজে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১০

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১১

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১২

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৩

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৪

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৫

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৬

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৭

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৮

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৯

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

২০
X