বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশে মুক্তি পাচ্ছে লিওনার্দোর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় লিওনার্দো ডি’ক্যাপ্রিও। ছবি : সংগৃহীত
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় লিওনার্দো ডি’ক্যাপ্রিও। ছবি : সংগৃহীত

হলিউড সিনেমাপ্রেমীদের কাছে লিওনার্দো ডি’ক্যাপ্রিও এক আকর্ষণীয় নাম। টাইটানিক খ্যাত এই অভিনেতার অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে বিশ্বজুড়ে, যারা তার সিনেমা দেখার অপেক্ষায় থাকেন। সেই অপেক্ষার পালে হাওয়া লেগেছে আবার। পর্দায় আসছে লিওনার্দোর নতুন সিনেমা। মুক্তির আগেই আলোচিত সিনেমাটির নাম ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। আগামী ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এটি। বাংলাদেশের দর্শকরাও আনন্দিত হতে পারেন এই খবরে যে, একই দিনে দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে এটি। মহাকাব্যিক অ্যাকশন থ্রিলারধর্মী এই ছবির পরিচালক পল টমাস অ্যান্ডারসন। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করেছেন তিনি। দীর্ঘ ২০ বছর ধরে তিনি সিনেমাটি নির্মাণ করেছেন বলে জানা গেছে। ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে লিওনার্দো ডি’ক্যাপ্রিওকে। আরও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর, চেজ ইনফিনিটি প্রমুখ।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমাটিকে ‘সমাজের আয়না’ বলে অভিহিত করেছেন ডি’ক্যাপ্রিও। তার ভাষ্যে, ‘আমাদের সংস্কৃতির বিভাজন আর চরম মেরূকরণকে দেখায় এই সিনেমা। যদিও ছবির নির্দিষ্ট কোনো বার্তা নেই, তবে চরমপন্থার একধরনের প্রভাব এখানে কাজ করেছে।’ তিনি আরও বলেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার রাজনৈতিক ঘরানার সিনেমা হলেও, রাজনীতি নিয়ে সরাসরি কোনো বক্তব্য নেই। পরিচালক সব কিছু বিনোদনের মোড়কে বলে দিয়েছেন।’ এই সিনেমায় রাজনৈতিক ব্যঙ্গ, কমেডি ও অ্যাকশনের মিশ্রণ আছে, যার প্রশংসা করেছেন সমালোচকরা।

সিনেমার গল্পে সাবেক বিপ্লবীদের একটি দলের মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পর আবার একত্রিত হয়। এ সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও। ২০২৩ সালের জুনে প্রাথমিকভাবে সিনেমাটির কাজ শুরু হলেও পুরোদমে শুটিং চলতে থাকে ২০২৪ সালের ২২ জানুয়ারি। আমেরিকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এ সিনেমার প্রাথমিক নাম ছিল ‘দ্য ব্যাটল অব বাকটান ক্রস’। পরে কিছু জটিলতা এড়াতে এটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

গত ২০ মার্চ এ সিনেমার টিজার প্রকাশ করেছিল পরিবেশক ওয়ার্নার ব্রাদার্স। টিজারের পর এ সিনেমার প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। ১৭৫ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত ছবিটিকে পরিচালক অ্যান্ডারসনের ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প বলা হচ্ছে। ডি’ক্যাপ্রিও বলেন, ‘অ্যান্ডারসন সবসময় দারুণ ছবি বানান, তবে এবার যেন নিজেকে ছাড়িয়ে গেছেন।’ সব মিলিয়ে ধারণা করা হচ্ছে লিওনার্দো ডি’ক্যাপ্রিও এবং পরিচালক অ্যান্ডারসন দুজনের ক্যারিয়ারেই সাফল্যের নতুন মাত্রা যোগ করবে ছবিটি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X