রিয়েল তন্ময়
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্কারে জেসি, জর্ডান ও ম্যাডিগ্যানের সাফল্য

জেসি বাকলি, মাইকেল বি জর্ডান ও অ্যামি ম্যাডিগ্যান । ছবি - সংগৃহীত
জেসি বাকলি, মাইকেল বি জর্ডান ও অ্যামি ম্যাডিগ্যান । ছবি - সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। ৯৮তম আসরকে ঘিরে প্রত্যাশা ও চমকের অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। অবশেষে সমাপ্তি হলো এ আসরের। ঘোষণা করা হলো বিজয়ীদের নাম। হলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বীকৃতি অস্কারে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ছয়টি পুরস্কার জিতেছে আমেরিকান সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ডার্ক কমেডি ধাঁচের রাজনৈতিক থ্রিলারটি নির্মাণের জন্য সেরা পরিচালক হয়েছেন পল টমাস অ্যান্ডারসন। সেরা প্রযোজক এবং সেরা রূপান্তরিত চিত্রনাট্যকার পুরস্কার দুটিও উঠেছে ৫৫ বছর বয়সী এই আমেরিকান নির্মাতার হাতে। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মোট ১৩টি মনোনয়ন পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এতে কর্তৃত্ববাদী মার্কিন শাসনের বিরুদ্ধে লড়াই করা বিপ্লবীদের গল্প রয়েছে, যারা আত্মগোপনে থাকলেও অতীত শেষ পর্যন্ত তাড়া করে ফিরে আসে। একজন সাবেক বিপ্লবীর মেয়ে অপহরণের ঘটনায় সবাই আবার হাতে হাত মেলায়। এতে দুর্নীতিগ্রস্ত সামরিক কর্মকর্তা কর্নেল স্টিভেন জে লকজো চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন শন পেন। এটি তার তৃতীয় অস্কার। অস্কারে নতুন চালু হওয়া সেরা কাস্টিং পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ ছাড়া সেরা চলচ্চিত্র সম্পাদনা বিভাগের স্বীকৃতি এসেছে এ সিনেমার ঘরে। কিন্তু এর প্রধান চরিত্রের অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও সেরা অভিনেতার পুরস্কার পাবেন এমনটা প্রত্যাশা থাকলেও, হেরে গেলেন তিনি। সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েও তার হাতে উঠল না সেরার পুরস্কার।

নৈপুণ্য দেখিয়েছেন মাইকেল বি জর্ডান রেকর্ডসংখ্যক ১৬টি মনোনয়ন পাওয়া ভ্যাম্পায়ার হরর ‘সিনার্স’ চারটি পুরস্কার জিতেছে। এর মধ্যে টিমোতি শালামেকে পেছনে ফেলে সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। ব্লুজ সংগীত ও কৃষ্ণাঙ্গ সংস্কৃতির মিশ্রণ ঘটানো ছবিটিতে দুই যমজ ভাইয়ের চরিত্রে নৈপুণ্য দেখিয়েছেন তিনি। গল্পে যমজ ভাই ১৯৩০-এর দশকের মিসিসিপিতে একটি জুক জয়েন্ট চালু করে। কিন্তু সেখানে হানা দেয় ভ্যাম্পায়ার। অতিপ্রাকৃত ভৌতিক আবহকে বিভাজন ও বর্ণবাদের রূপক হিসেবে দেখিয়েছেন পরিচালক রায়ান কুগলার। তিনি সেরা মৌলিক চিত্রনাট্যকারের অস্কার জিতেছেন। এ ছাড়া সেরা চিত্রগ্রহণ ও সেরা মৌলিক আবহসংগীত বিভাগে পুরস্কৃত হয়েছে ‘সিনার্স’। এর মধ্যে অস্কারের সেরা চিত্রগ্রহণ শাখায় পুরস্কৃত প্রথম নারী হিসেবে রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন অটাম ডুরাল্ড আরকাপো।

ইতিহাস করেছেন জেসি বাকলি অস্কার মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশের আগে থেকেই আলোচনায় ছিলেন জেসি বাকলি। অস্কারে সেরা অভিনেত্রী তিনি হবেন এমনটাই ধারণা করেছিলেন অনেকে। অবশেষে চমক দেখিয়ে ইতিহাস করেছেন এ আইরিশ তারকা। সেরা অভিনেত্রী বিভাগের পুরস্কার তার হাতে উঠেছে। তিনিই প্রথম আইরিশ তারকা যার হাতে উঠল অস্কারের এ সম্মান। চীনের ক্লোয়ি জাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমাতে উইলিয়াম শেকসপিয়রের স্ত্রী অ্যাগনেস চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা। অস্কারের আগে গোল্ডেন গ্লোবস, বাফটা, ক্রিটিকস’ চয়েস ও অ্যাক্টর অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি। সর্বশেষ ২০২০ সালে ‘জুডি’ সিনেমার জন্য এমন কীর্তি গড়েন আমেরিকান অভিনেত্রী রেনে জেলওয়েগার। ১৯৮৯ সালে প্রথম আইরিশ তারকা হিসেবে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন ব্রেন্ডা ফ্রিকার।

৪০ বছর পর অ্যামি ম্যাডিগ্যানের প্রাপ্তি ভৌতিক ধাঁচের ‘ওয়েপন্স’ সিনেমায় আমেরিকার একটি শহরে আসা এক অদ্ভুত খেয়ালি চাচির চরিত্রে অভিনয় করেছেন ৭৫ বছর বয়সী অভিনেত্রী অ্যামি ম্যাডিগ্যান। এ সিনেমার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন তিনি। এর আগে প্রথমবার অস্কারে তিনি মনোনয়ন পেয়েছিলেন ১৯৮৫ সালে। ‘টোয়াইস ইন অ্যা লাইফটাইম’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন তিনি। কিন্তু তার হাতে ওইসময় পুরস্কার না উঠলেও, ৪০ বছর পর দ্বিতীয়বার মনোনীত হয়ে সোনালি ট্রফি উঠল তার হাতে। সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগ ছাড়া আর কোথাও নেই তার অভিনীত ‘ওয়েপন্স’ সিনেমার নাম। উল্লেখ্য, ১৫ মার্চ রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ঘোষণা করা হবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)।

একনজরে ৯৮তম অস্কারের বিজয়ী তালিকা

সেরা সিনেমা - ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা অভিনেতা - মাইকেল বি জর্ডান (সিনার্স) সেরা অভিনেত্রী - জেসি বাকলি (হ্যামনেট) সেরা পার্শ্ব অভিনেতা - শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) সেরা পার্শ্ব অভিনেত্রী - অ্যামি ম্যাডিগ্যান (ওয়েপন্স) সেরা পরিচালক - পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) সেরা অ্যানিমেটেড সিনেমা - কেপপ ডিমন হান্টার্স (ম্যাগি ক্যাং, ক্রিস অ্যাপেলহান্স ও মিশেল এল এম ওয়াং) সেরা আন্তর্জাতিক সিনেমা (অ-ইংরেজি ভাষা) - সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে) সেরা কাস্টিং - ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (ক্যাসান্ড্রা কুলুকুন্ডিস) সেরা চিত্রগ্রহণ - সিনার্স (অটাম ডুরাল্ড আরকাপো) সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা - দ্য সিঙ্গারস (স্যাম অ্যা ডেভিস ও জ্যাক পিয়াট), টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা (আলেকজান্ডার সিং ও নাতালি মুস্তাতা) সেরা চলচ্চিত্র সম্পাদনা - ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (অ্যান্ডি জার্গেনসেন) সেরা মৌলিক গান - গোল্ডেন (কেপপ ডিমন হান্টার্স, কথা ও সুর: ইজেই, মার্ক সনেনব্লিক, জুং জিউ কোয়াক, ইয়ু হান লি, হি ডং নাম, জিয়ং হুন সিও, টেডি পার্ক)

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১০

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১১

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১২

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৩

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৪

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৫

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৬

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৭

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৮

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৯

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

২০
X