রাজু আহমেদ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্ভেল ছেড়ে ডিসিতে স্কারলেট?

স্কারলেট জোহানসন। ছবি: সংগৃহীত
স্কারলেট জোহানসন। ছবি: সংগৃহীত

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ) থেকে বিদায় নেওয়ার চার বছর পর এবার ডিসি ইউনিভার্সের গথাম সিটিতে পা রাখতে চলেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। নেক্সাস পয়েন্ট নিউজের বরাতে জানা গেছে, ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছেন তিনি।

চুক্তি সম্পন্ন হলে এটি হবে ২০২১ সালের ব্লকবাস্টার ‘দ্য ব্যাটম্যান’-এর দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়েলের জন্য একটি বড় চমক। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরই সিনেমাটির শুটিং শুরু হবে। তবে গথামে পা রাখার আগে স্কারলেট কাজ করবেন ‘দ্য এক্সরসিস্ট’ সিনেমায়, যার জন্য তিনি গত সপ্তাহেই চুক্তিবদ্ধ হয়েছেন।

বিশ্বের অন্যতম প্রভাবশালী ও ‘ব্যাংকেবল’ তারকা স্কারলেট জোহানসন। এমসিইউতে নাতাশা রোমানফ বা ব্ল্যাক উইডো চরিত্রে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। চলতি বছরের জুলাইয়ে তার অভিনীত ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ মুক্তি পেয়েছে। এ ছাড়া সম্প্রতি ‘এলিনর দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে পরিচালনায়ও অভিষেক হয়েছে তার।

তবে ‘দ্য ব্যাটম্যান’-এর সিক্যুয়েলের যাত্রা মোটেও মসৃণ ছিল না। ওয়ার্নার ব্রাদার্স ২০২২ সালে প্রথম সিক্যুয়েলের ঘোষণা দেয়। এরপর ডিসি স্টুডিওর প্রধান জেমস গান ও পিটার সাফরান মুক্তির তারিখ কয়েকবার পরিবর্তন করেন। প্রথমে ২০২৫, পরে ২০২৬ এবং সর্বশেষ সিনেমাটির মুক্তির চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১ অক্টোবর।

সিনেমায় ব্যাটম্যান বা ব্রুস ওন চরিত্রে ফিরছেন রবার্ট প্যাটিনসন। ম্যাট রিভস পরিচালনার পাশাপাশি ম্যাটসন টমলিনের সঙ্গে মিলে চিত্রনাট্যও লিখছেন। প্রথম কিস্তির সাফল্যের পর কলিন ফ্যারেল, জোয়ে ক্রাভিটজ, পল ডানো, অ্যান্ডি সার্কিস এবং ব্যারি কিওগানের মতো তারকারাও থাকছেন এই ফ্র্যাঞ্চাইজিতে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যাটম্যান’ বক্স অফিসে ৭৭০.৩ মিলিয়ন ডলার আয় করে ব্যাপক সাফল্য পেয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X