তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৯:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

‘ট্যাঙ্গেলড’-এ স্কারলেট

স্কারলেট জোহানসন । ছবি : সংগৃহীত
স্কারলেট জোহানসন । ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় এসেছে ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘ট্যাঙ্গেলড’। বহু বছর ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া রাপুনজেল ও ফ্লিন রাইডারের সেই জাদুকরী গল্প এবার নতুনভাবে ফিরছে বড় পর্দায়—লাইভ অ্যাকশন সংস্করণে।

এ বছরের শুরুতে খবর ছড়িয়েছিল, সৃষ্টিশীল মতভেদ ও আর্থিক পরিকল্পনায় জটিলতার কারণে প্রকল্পটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিশেষ করে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্নো হোয়াইট’ সিনেমার হতাশাজনক বক্স অফিস ফল ডিজনিকে কিছুটা পেছনে টেনে নেয়। তবে সাম্প্রতিক ডেডলাইনের এক প্রতিবেদনে জানা গেছে, সব জটিলতা কাটিয়ে আবারও নতুন উদ্যেমে এগোতে শুরু করেছে ট্যাঙ্গেলড প্রকল্পটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির মাদার গথেল চরিত্রে অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। পরিচালনায় থাকছেন মাইকেল গ্রেসি, যিনি এর আগে দ্য গ্রেটেস্ট শোম্যান দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। আর চিত্রনাট্য রচনায় আছেন জেনিফার কাইটিন রবিনসন।

ডিজনির সাম্প্রতিক কয়েকটি লাইভ অ্যাকশন—লিটল মারমেইড, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট ও লিলো অ্যান্ড স্টিচ—বাণিজ্যিকভাবে সফল হয়েছে। তাই ট্যাঙ্গেলড নিয়েও প্রত্যাশা অনেক। তবে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে—কে হবেন নতুন রাপুনজেল ও ফ্লিন রাইডার? এই দুটি চরিত্রের সঠিক নির্বাচনই সিনেমাটির ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০১০ সালের অ্যানিমেটেড সংস্করণে রাপুনজেলের কণ্ঠে ছিলেন ম্যান্ডি মুর, আর ফ্লিন রাইডারে জ্যাকারি লেভি। দর্শকদের ভালোবাসায় সিক্ত সেই সিনেমা ডিজনির অন্যতম সফল অ্যানিমেশন হয়ে ওঠে। নতুন সংস্করণে কারা সেই জায়গায় আসছেন—তা নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে। অনেকে বলছেন, এই ভূমিকায় সাবরিনা কার্পেন্টার ও মাইলো ম্যানহাইম হতে পারেন দারুণ জুটি।

দর্শক ও ভক্তদের প্রত্যাশা, রাপুনজেলের সেই স্বপ্ন, গান আর আলো-ছায়ায় ভরা জগৎ আবারও ফিরুক পর্দায়। যদি সব পরিকল্পনা সফলভাবে এগোয়, তবে ডিজনির এই জাদুকরী রাজকন্যা শিগগির আবার বড় পর্দায় ধরা দেবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X