বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিলিয়নিয়ারের তালিকায় বিয়ন্সে

মার্কিন পপ তারকা বিয়ন্সে I ছবি: সংগৃহীত
মার্কিন পপ তারকা বিয়ন্সে I ছবি: সংগৃহীত

সংগীতের মঞ্চে রাজত্ব করেই থেমে থাকেননি তিনি. এবার অর্থনীতির আকাশেও জ্বলজ্বল করছে তার নাম। গানের সুর, স্টেজ শো আর বৈশ্বিক ব্র্যান্ড ভ্যালুকে পুঁজি করে ইতিহাস গড়লেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা বিয়ন্সে। প্রথমবারের মতো বিলিয়নিয়ারের তালিকায় উঠে ফোর্বসের স্বীকৃতিতে ধনকুবেরদের কাতারে জায়গা করে নিলেন এই আইকনিক শিল্পী।

ফোর্বসের তথ্যমতে, বিয়ন্সে এখন বিশ্বের পঞ্চম সংগীতশিল্পী হিসেবে এক বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা) বেশি সম্পদের মালিক। এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন টেলর সুইফট, রিহানা, ব্রুস স্প্রিংস্টিন এবং বিয়ন্সের স্বামী ও র‌্যাপার জে-জি।

চলতি মাসের শুরুতে ফোর্বস জানিয়েছিল, বিয়ন্সের সম্পদের পরিমাণ ৮০ কোটি ডলার; তার সফল ক্যারিয়ারের সুবাদে শিগগির বিলিয়নিয়ারের সীমা অতিক্রম করবেন। সেই পূর্বাভাসই এবার বাস্তবে রূপ নিল।

উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত বিয়ন্সের ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’ থেকে প্রায় ৬০ কোটি ডলার আয় হয়, যা তাকে বিশ্বের শীর্ষ পপ তারকাদের কাতারে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া এই ট্যুরের কনসার্ট নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র থেকে প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার পান বিয়ন্সে। সব মিলিয়ে বর্তমানে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ রয়েছে এই মার্কিন পপ তারকার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১০

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৩

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৪

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৫

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৬

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৮

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৯

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

২০
X