বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

২০০ মিলিয়ন ডলারে সব গান বেচলেন ব্রিটনি

ব্রিটনি স্পিয়ার্স  । ছবি : সংগৃহীত
ব্রিটনি স্পিয়ার্স । ছবি : সংগৃহীত

বিনোদনজগৎ থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়ার অংশ হিসেবে এবার নিজের পুরো মিউজিক ক্যাটালগ বিক্রি করে দিলেন পপসম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে স্বাধীন প্রকাশনা সংস্থা ‘প্রাইমারি ওয়েভ’-এর কাছে নিজের গানের স্বত্ব হস্তান্তর করেছেন তিনি।

এই বিশাল অংকের চুক্তির আওতায় রয়েছে তার ক্যারিয়ারের ৯টি স্টুডিও অ্যালবামের সব জনপ্রিয় গান। ১৯৯৯ সালে আত্মপ্রকাশের পর ‘বেবি ওয়ান মোর টাইম’ ও ‘টক্সিক’-এর মতো বিশ্বজুড়ে ঝড় তোলা গানগুলো দিয়ে তিনি সংগীতজগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। এখন থেকে এসব গানের স্বত্ব আর তার থাকছে না।

২০২১ সালে দীর্ঘ ১৩ বছরের আইনি অভিভাবকত্ব থেকে মুক্তি পাওয়ার পর থেকেই ধীরে ধীরে জনজীবন থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন ৪৪ বছর বয়সী এই তারকা। এরপর ২০২৪ সালে সংগীত থেকে স্থায়ীভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থাকার পরিকল্পনার অংশ হিসেবেই বিপুল অর্থের বিনিময়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিজের মিউজিক ক্যাটালগ বিক্রির এই ট্রেন্ডে নাম লিখিয়েছেন শাকিরা ও জাস্টিন বিবারের মতো বিশ্বখ্যাত তারকারাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৩৭ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১১

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১২

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৩

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৪

টিভিতে আজ যত খেলা

১৫

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X