বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ল স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে

স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে । ছবি : সংগৃহীত
স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে । ছবি : সংগৃহীত

সারা বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছে মার্ভেল ভক্তদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সনি ও মার্ভেল স্টুডিওস প্রযোজিত এই ছবির ট্রেলার মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ৭১৮ দশমিক ৬ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, যা সিনেমার ইতিহাসে সর্বাধিক দেখা ট্রেলারের নতুন রেকর্ড।

প্রকাশের মাত্র আট ঘণ্টার মধ্যেই ট্রেলারটি ৩৭৩ মিলিয়ন ভিউ অর্জন করে ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমার ২৪ ঘণ্টার রেকর্ড ভেঙে দেয়। শুধু তাই নয়, এটি জনপ্রিয় ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬-এর ট্রেলার ভিউয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে, যার ভিউ ছিল ৪৭৫ মিলিয়ন। এর আগে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এর ট্রেলার ৩৫৫ দশমিক ৫ মিলিয়ন ভিউ পেয়ে রেকর্ড গড়েছিল। তবে এবার সেই রেকর্ডও ভেঙে দিয়েছে নতুন কিস্তি।

নতুন সিনেমার গল্প সাজানো হয়েছে নো ওয়ে হোম-এর ঘটনার চার বছর পরের প্রেক্ষাপটে। পিটার পার্কার এখন একজন প্রাপ্তবয়স্ক যুবক, যে শহরকে রক্ষা করার জন্য নিজের প্রিয়জনদের স্মৃতি থেকে নিজেকে মুছে ফেলেছে। একাকী নিউ ইয়র্ক শহরে অপরাধ দমনে ব্যস্ত পিটারের জীবনে এবার দেখা দেবে একদম নতুন শারীরিক পরিবর্তন এবং শক্তিশালী অতিমানবীয় শত্রু, যা তার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে।

ছবিটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন, অভিনয় করেছেন টম হল্যান্ড, জেনডায়া, স্যাডি সিঙ্ক এবং মার্ক রাফালো সহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স। ছবিটি প্রযোজনা করেছেন কেভিন ফাইগি এবং অ্যামি প্যাসকেল। আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X