সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন হ্যারি পটারের প্রথম ঝলক প্রকাশ

নতুন হ্যারি পটার সিরিজের ফার্স্ট লুক । ছবি - সংগৃহীত
নতুন হ্যারি পটার সিরিজের ফার্স্ট লুক । ছবি - সংগৃহীত

হ্যারি পটার প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মোচিত হলো এইচবিওর নতুন সিরিজের প্রথম দৃশ্য। সিরিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি ছবিতে নতুন হগওয়ার্টস এবং কুইডিচ মাঠের এক ঝলক দেখা গেছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, নতুন হ্যারি পটার (অভিনয়ে ডমিনিক ম্যাকলাফলিন) কুইডিচ মাঠের দিকে হেঁটে যাচ্ছেন। তার পরনে গ্রিফিন্ডর হাউসের ঐতিহ্যবাহী লাল ও সোনালি রঙের আলখেল্লা। তার সামনেই গ্রিফিন্ডর ও হাফেলপাফের পতাকা হাতে অন্য ছাত্রছাত্রীদের মাঠে প্রবেশ করতে দেখা যাচ্ছে।

জে কে রাউলিংয়ের বই অবলম্বনে নির্মিত এ সিরিজে এবার একঝাঁক নতুন মুখ দেখা যাবে। সিরিজটির শো-রানার হিসেবে আছেন ফ্রান্সেসকা গার্ডিনার ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মার্ক মাইলোড। বর্তমানে যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে সিরিজটির দৃশ্যধারণের কাজ চলছে।

পুরোনো সিনেমার গল্পের মতোই এ সিরিজেও তরুণ হ্যারির জাদুকর হয়ে ওঠা, মাগল (মানুষ) পরিবার ছেড়ে হগওয়ার্টসে যাত্রা এবং বন্ধুদের সঙ্গে নিয়ে লর্ড ভলডেমোর্টের বিরুদ্ধে লড়াইয়ের রোমাঞ্চকর কাহিনি তুলে ধরা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১০

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১১

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১২

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৩

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৪

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৫

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৬

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৭

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৮

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৯

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

২০
X