বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ পেল লেডি গাগার নতুন গান ‘রানওয়ে’

লেডি গাগা ও ডোচি । ছবি : সংগৃহীত
লেডি গাগা ও ডোচি । ছবি : সংগৃহীত

প্রায় দুই দশকের দীর্ঘ প্রতীক্ষা, অগণিত ভক্তের আকুল আবেদন আর রূপালি পর্দার সেই চিরচেনা আভিজাত্যের মিশেলে অবশেষে ফিরছে হলিউডের কালজয়ী সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ এর সিক্যুয়েল। তবে এবার কেবল অভিনয় নয়, সিনেমার আবহকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে হাজির হলেন পপ ডিভা লেডি গাগা ও উদীয়মান র‍্যাপার ডোচি।

গত সোমবার (২৫ এপ্রিল) মুক্তি পেয়েছে সিনেমাটির অফিসিয়াল সাউন্ডট্র্যাকের প্রথম গান ‘রানওয়ে’, যা প্রকাশের পরপরই ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন প্যারিস গোয়েবেল। ভিডিওতে ফ্যাশন জগতের জৌলুস ও আধিপত্য কেন্দ্র করেই তৈরি করা হয়েছে নানা চিত্র।

শুরুতেই গাগা ও ডোচিকে বড় আকৃতির লাল ব্লেজার ও টাই পরা অবস্থায় দেখা যায়।

পরে তারা হাজির হন আঠারো শতকের বলগাউন ও নাটকীয় মেকআপে, যা সিনেমার ফ্যাশননির্ভর গল্পের আবহকে আরও স্পষ্ট করে তোলে। গানের কথাতেও আত্মবিশ্বাসী এক বার্তা উঠে এসেছে—যেন রানওয়ের জন্যই তাদের জন্ম।

গানের ভিডিওর একটি দৃশ্যে গাগা ও ডোচিকে ‘রানওয়ে’ নামের একটি ম্যাগাজিন পড়তে দেখা যায়, যার প্রচ্ছদে রয়েছে ‘এমিলি চার্লটন’ চরিত্রে অভিনয় করা এমিলি ব্লান্ট। দৃশ্যটি পুরোনো সিনেমার স্মৃতিকে নতুন করে মনে করিয়ে দেয় ভক্তদের।

গানটি তৈরিতে গাগার সঙ্গে কাজ করেছেন ব্রুনোসহ কয়েকজন খ্যাতিমান প্রযোজক। এটি গাগা ও ডোচির প্রথম যৌথ কাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

১০

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

১১

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

১২

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

১৩

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

১৪

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

১৫

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

১৬

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

১৮

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

১৯

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

২০
X