তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন লেডি গাগা

লেডি গাগা । ছবি : সংগৃহীত
লেডি গাগা । ছবি : সংগৃহীত

২০২৫ এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন মার্কিন পপ তারকা লেডি গাগা। ৭ সেপ্টেম্বর নিউইয়র্কের ইউবিএস এরেনায় তিনি মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেন। তবে ব্যস্ততার কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যেই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয় তাকে। গাগা জানান, একই রাতে ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে তার মেহেম বল কনসার্টের আয়োজন ছিল। তিনি বলেন, ‘আমি চাইতাম সব থেকে অসাধারণ পারফরমেন্স দেখতে, কিন্তু আমাকে এখনই কনসার্টের জন্য যেতে হবে।’

ভিএমএ এবং কনসার্ট দুটিই রাত ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও, গাগা তার শো রাত ৯টা ৩০ মিনিটে শুরু করেন। এজন্য ভিএমএ শুরুর মাত্র ১৫ মিনিট পরেই তাকে অনুষ্ঠান ছাড়তে হয়।

অল্প সময়ের উপস্থিতিতেই গাগা তার বক্তব্যে শিল্পীর দায়িত্ব ও শিল্পের শক্তি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘শিল্পী হওয়া মানে মানুষের আত্মাকে যুক্ত করা, তাদের স্বপ্ন দেখতে মনে করিয়ে দেওয়া এবং হাসি, কান্না, নাচ কিংবা উচ্ছ্বাসের মাধ্যমে কমিউনিটি তৈরি করা।’

গাগা এই পুরস্কার উৎসর্গ করেন তার বাগদত্তা মাইকেল পোলানস্কিকে, যিনি তার মেহেম বল অ্যালবামের একাধিক গানে কাজ করেছেন। এবারের ভিএমএ অনুষ্ঠানে গাগা, ব্রুনো মার্স, কেন্ড্রিক লামার ও রোজে শীর্ষ মনোনয়নে ছিলেন। ব্রুনো মার্স এ বছর গাগার সঙ্গে ডাই উইথ আ স্মাইল এবং রোজের সঙ্গে এপিটি গান প্রকাশ করে দারুণ সফলতা পান। দুটি গানই বিলবোর্ড হট ১০০ তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নেয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X