বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬, ১২:৩২ পিএম
আপডেট : ১১ মে ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শেষ হচ্ছে না মানি হাইস্ট : আসছে নতুন প্রজেক্ট

শেষ হচ্ছে না মানি হাইস্ট : আসছে নতুন প্রজেক্ট। ছবি : সংগৃহীত
শেষ হচ্ছে না মানি হাইস্ট : আসছে নতুন প্রজেক্ট। ছবি : সংগৃহীত

জনপ্রিয় স্প্যানিশ ক্রাইম ড্রামা সিরিজ ‘মানি হাইস্ট’ লা কাসা দে পাপেল ভক্তদের জন্য বড় এক চমক নিয়ে এলো নেটফ্লিক্স। এই সিরিজের স্পিন অব ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন মুক্তির ঠিক আগেই ওটিটি প্ল্যাটফর্মটি জানিয়েছে, মানি হাইস্ট ফ্র্যাঞ্চাইজির গল্প এখানেই শেষ হচ্ছে না। বিশ্বজুড়ে ব্যাপক সাড়া জাগানো এই সিরিজের ইউনিভার্সটি হতে যাচ্ছে আরও বড়।

গত রোববার নেটফ্লিক্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দ্য ওয়ার্ল্ড অব মানি হাইস্ট কন্টিনিউস’ শিরোনামে একটি টিজার প্রকাশ করেছে। এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয় এই ফ্র্যাঞ্চাইজি থেকে নতুন কোনো প্রজেক্ট আসতে যাচ্ছে। তবে পরবর্তী এই কাজটি কি মানি হাইস্টের ষষ্ঠ সিজন হবে নাকি এই সিরিজেরই নতুন কোনো স্পিন অব বার্লিনের মতো নাকি সিক্যুয়েল হিসেবে আসবে তা এখনো খোলাসা করেনি কর্তৃপক্ষ।

এদিকে আগামী ১৫ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’ এর দ্বিতীয় সিজন যার নাম রাখা হয়েছে ‘বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান এরমাইন’। মূলত সিরিজটির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাল ও কালো থিমের একটি বিশেষ পোস্টের মাধ্যমে নতুন করে এই উন্মাদনা ছড়ায়। কারণ সেখানে মানি হাইস্টের বিখ্যাত ‘বেলা চাও’ গানের রেশ ধরে জানানো হয়েছে এই বিপ্লব কখনোই শেষ হওয়ার নয়।

শুধু তাই নয় টিজারটিতে ব্যাংক অব স্পেনের সেই দুর্ধর্ষ ডাকাতি এবং আগের সিজনগুলোর রোমাঞ্চকর সব মুহূর্তের কথা মনে করিয়ে দিয়ে বলা হয়েছে এই জগৎ ক্রমাগত বিবর্তিত হচ্ছে।

২০১৯ সালে নেটফ্লিক্সে আসার পর থেকে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায় ‘মানি হাইস্ট’। স্প্যানিশ এই থ্রিলার ড্রামাটি ২০২২ সালে এর পঞ্চম সিজন শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে এর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছিল। নতুন এই ঘোষণার পর এখন দেখার বিষয় প্রফেসর ও তার দলের নতুন কোনো মিশন শুরু হয় কি না। আপাতত ১৫ মে ‘বার্লিন’ সিজন টু-এর মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

১০

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১১

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১২

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১৩

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৪

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৫

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৭

কমলো এলপি গ্যাসের দাম

১৮

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৯

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

২০
X