শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মদ্যপান ছেড়ে জীবনের সেরা সময়ে টম হল্যান্ড

টম হল্যান্ড । ছবি : সংগৃহীত
টম হল্যান্ড । ছবি : সংগৃহীত

মদ্যপান ছেড়ে দেওয়ায় এখন জীবনের সেরা সময় পার করছেন হলিউড অভিনেতা টম হল্যান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘স্পাইডারম্যান’ খ্যাত এই তারকা জানান মদ্যপান তার পেশাগত জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল এবং এটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

২০২২ সালের জানুয়ারিতে ‘ড্রাই জানুয়ারি’ নামের এক ক্যাম্পেইনে অংশ নিয়ে সাময়িকভাবে মদ্যপান বন্ধ করেন টম হল্যান্ড। তখনই তার উপলব্ধি হয় মদ্যপান তার জন্য আসক্তিতে রূপ নিয়েছিল।

অভিনেতার মতে তারকা হিসেবে খ্যাতির যে চাপ থাকে মদ্যপান সেই চাপ বা চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে দিচ্ছিল। মদ্যপান ছেড়ে দেওয়ার পর থেকে তিনি এখন নিজের মাঝে অনেক বেশি আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন এবং প্রতিদিন সকালে সতেজভাবে কাজ শুরু করতে পারছেন।

টম হল্যান্ড বলেন, ‘মদ্যপান এমন একটি বিষয় ছিল যা শেষ পর্যন্ত আমার পেশাগত জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। আমি জানি না যদি আমি মদ্যপান চালিয়েই যেতাম তাহলে কতদূর এগোতে পারতাম আজকের এই অবস্থানে পৌঁছাতে পারতাম কি না।’

২০২৪ সালে ‘বেরো’ নামে নিজের একটি অ্যালকোহলমুক্ত বিয়ার ব্র্যান্ডও বাজারে এনেছেন অভিনেতা টম হল্যান্ড। তার এই পরিবর্তন এখন বন্ধুদের মাঝেও প্রভাব ফেলছে এবং তারাও আগের চেয়ে মদ্যপান কমিয়ে দিয়েছেন বলে দাবি তার।

মদ্যপান ত্যাগের যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে এই অভিনেতা আরও জানান নিজের ওপর নিয়ন্ত্রণ প্রমাণের জন্যই তিনি একসময় জুন মাসে তার জন্মদিন পর্যন্ত মদ্যপান থেকে দূরে থাকার চ্যালেঞ্জ নিয়েছিলেন। সেই সময়টি পার করার পর তিনি নিজেকে জীবনের সবচেয়ে সুখী মানুষ হিসেবে আবিষ্কার করেন।

উল্লেখ্য আগামী ৩১ জুলাই টম হল্যান্ড ও জেন্ডায়া জুটিকে আবারও বড় পর্দায় দেখা যাবে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’ তে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১০

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১১

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৫

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৬

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৭

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৮

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৯

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০
X