বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

টাইমস স্কয়ারে একসঙ্গে সিডনি সুইনি-স্কুটার ব্রাউন

সিডনি সুইনি ও স্কুটার ব্রাউন । ছবি : সংগৃহীত
সিডনি সুইনি ও স্কুটার ব্রাউন । ছবি : সংগৃহীত

সিডনি সুইনির প্রেমজীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। একদিকে দীর্ঘদিনের গুঞ্জন, অন্যদিকে রহস্যময় নীরবতা,সবকিছুর মাঝেই এবার নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে একসঙ্গে দেখা গেল অভিনেত্রী সিডনি সুইনি ও সংগীত প্রযোজক স্কুটার ব্রাউনকে। ঝলমলে আলো আর হাজারো মানুষের ভিড়ের মাঝেও তাদের উপস্থিতি যেন নতুন করে উসকে দিল সম্পর্কের গুঞ্জন। একসঙ্গে কাটানো সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রশ্ন—তবে কি বন্ধুত্বের সীমা পেরিয়ে আরও গভীর হচ্ছে এই সম্পর্ক?

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজেদের এই মুহূর্ত প্রকাশ করেন ব্রাউন নিজেই। বোঝা গেল, সঙ্গীর আবদার ধরে রাখতে মাঝরাতে টাইমস স্কয়ারে ঘুরতে যাওয়া তার। একটি ভিডিও প্রকাশ করে রসিকতা করে লেখেন, 'ধরুন আপনি এখন রাতে বিছানায় আছেন, আর আপনার সঙ্গী বললো- আমি টাইমস স্কয়ারে যাইনি।’

ভিডিওতে দেখা যায়, সিডনি সুইনির পরনে ছিল নীল রঙের বড়সড় হুডি, হালকা নীল জিন্স ও সানগ্লাস। অন্যদিকে স্কুটার ব্রাউনকে দেখা যায় কালো ক্যাপ ও ধূসর হুডিতে।

ভিডিওজুড়ে নিউইয়র্ক শহরের নানা মুহূর্ত ধরা পড়েছে। দুজনকে সাইকেল চালাতে, চিজবার্গার খেতে এবং টাইমস স্কয়ারে বাজতে থাকা জে-জি ও অ্যালিশিয়া কিজের জনপ্রিয় গান ‘এম্পায়ার স্টেট অব মাইন্ড’-এর সঙ্গে গলা মেলাতে দেখা যায়। এছাড়া একটি ইন্টারঅ্যাকটিভ বিলবোর্ডে আমেরিকান ঈগলের নতুন প্রচারণা ‘সিড ফর শর্ট’-এ নিজের উপস্থিতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সুইনি।

এদিকে সম্প্রতি প্রচারিত ‘ইউফোরিয়া’র নতুন কিস্তিতে ক্যাসি চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন সিডনি সুইনি। সিরিজটির কয়েকটি দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হলেও সমালোচনার জবাবে তিনি পর্দার পেছনের কিছু ছবি প্রকাশ করে লেখেন, ‘এর নামই অভিনয়।’

মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের এক প্রতিবেদনে বলা হয়, সুইনির অভিনীত বিতর্কিত দৃশ্যগুলো নিয়ে স্কুটার ব্রাউনের কোনো আপত্তি নেই। একটি সূত্রের দাবি, তিনি বিষয়টিকে অভিনেত্রীর পেশাগত দায়িত্বের অংশ হিসেবেই দেখেন এবং তার কাজের প্রতি নিষ্ঠাকে সম্মান করেন।

সূত্রটি আরও জানায়, তাদের সম্পর্ক যথেষ্ট দৃঢ়। স্কুটার ব্রাউন সুইনির পেশাগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না; বরং তার সাফল্যে গর্ববোধ করেন এবং ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপে সমর্থন দিয়ে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X