কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

বেশি বয়সি পুরুষদের প্রতি আকৃষ্ট সিডনি সুইনি 

সিডনি সুইনি I ছবি: সংগৃহীত
সিডনি সুইনি I ছবি: সংগৃহীত

ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। জানা গেছে, সম্প্রতি তিনি সংগীত জগতের প্রভাবশালী উদ্যোক্তা স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। খবরটি প্রকাশ্যে আসতেই যেন তোলপাড় তার ব্যক্তিগত জীবন। বিশেষ করে, কেন বারবার নিজের চেয়ে অনেক বেশি বয়সি পুরুষদের প্রতিই আকৃষ্ট হন সিডনি—এই প্রশ্নেই এখন সরব বিনোদন দুনিয়া।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ২৮ বছর বয়সি সুইনির নতুন প্রেমিক স্কুটার ব্রাউনের বয়স ৪৪। এর আগে তিনি সাত বছর সম্পর্ক ছিলেন ব্যবসায়ী জনাথন দাভিনোর সঙ্গে, যার বয়সও ৪২ বছর। তাদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ‘ফিফটি-ফিফটি ফিল্মস’ এর কার্যক্রম এখনও চলমান।

সম্পর্কে বয়সের এই বড় পার্থক্য নিয়ে অনেকের কৌতূহল থাকলেও বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সম্পর্ক বিশেষজ্ঞ ও যৌন-মনোবিজ্ঞানী সোফি রোস। তার মতে, এমন সম্পর্কের পেছনে সাধারণত মানসিক নিরাপত্তা ও আবেগীয় স্থিতির আকাঙ্ক্ষা কাজ করে।

সোফি বলেন, ‘যারা সম্পর্কের স্থায়িত্ব নিয়ে অনিশ্চিত বোধ করেন, তারা প্রায়ই এমন সঙ্গী খোঁজেন যিনি স্থির, পরিণত এবং নির্ভরযোগ্য। বড় বয়সের মানুষ সেই নিরাপত্তার অনুভূতি দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘সব সময় এটা মানসিক আঘাতের ফল নয়। কেউ কেউ বয়সের তুলনায় বেশি পরিণত হয় এবং সমবয়সিদের সঙ্গে মানিয়ে নিতে পারে না।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X