বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

এবার মামলার আসামি অরুণা-রোকেয়া প্রাচী

এবার মামলার আসামি অরুণা-রোকেয়া প্রাচী

এবার মামলার আসামি হলেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচী। একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নাম জড়িয়েছে এই দুই শিল্পীর।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় এ মামলা দায়ের করা হয়। শেখ রেহানাসহ ১৭৯ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করা হয়। উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের লাদুরচর গ্রামের রুহুল আমিন (৩৯) বাদী হয়ে মামলাটি করেন।

আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সজীব ওয়াজেদ জয়, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ অনেকে।

এর আগে শিল্পীদের মধ্যে ৯ বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমের বিরুদ্ধে মামলা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X