কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৫:১১ পিএম
আপডেট : ২১ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি : সংগৃহীত

তেহরান-ওয়াশিংটনের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারা বাস্তবায়ন করতে পারেনি যুক্তরাষ্ট্র বলে অভিযোগ তুলেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, প্রথম ধারা বাস্তবায়ন না হওয়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনার প্রধান বিষয় হবে।

রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের বৈঠকের আগে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরুর জন্য পাঁচটি নির্দিষ্ট শর্ত রয়েছে। এর মধ্যে প্রথম ধারাটি হলো সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, যুদ্ধ ও সামরিক কর্মকাণ্ড বন্ধ করা।

বাঘাই অভিযোগ করেন, আমরা জানি এই ধারা বাস্তবায়িত হয়নি। যুক্তরাষ্ট্র হয় এটি বাস্তবায়ন করতে পারেনি, অথবা করতে চায়নি। ইসরায়েল এখনো তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করে যাচ্ছে। আজকের আলোচনার মূল বিষয় এটিই।

তিনি বলেন, এই বৈঠক অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে ইরানের গুরুত্ব ও আন্তরিকতার প্রমাণ। আমরা কখনোই এমন কোনো নথিতে স্বাক্ষর করার কথা ভাবিনি, যা স্বয়ংক্রিয়ভাবে অপর পক্ষ বাস্তবায়ন করবে বলে ধরে নেওয়া হয়। অতীতের অভিজ্ঞতা আমরা ভুলে যাইনি ।

গত বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্চুয়ালি ১৪ দফার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের স্থায়ী অবসানের পথ তৈরি হয়েছে বলে দাবি করা হয়।

চুক্তিতে আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রয়েছে।

এতে সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ৩০ দিনের মধ্যে ইরানের ওপর নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র : প্রেস টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X