কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জে ডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জে ডি ভ্যান্স। ছবি : সংগৃহীত

ইরানের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার আগে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। পরে বিকেলে ইরানের প্রতিনিধিদলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরার।

এ সময় মার্কিন প্রতিনিধিদলকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে করমর্দন করতে দেখা যায়।

ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সম্ভাব্য সমঝোতা ও আলোচনার পরিবেশ তৈরিতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলে জানা গেছে।

এর আগে, রোববার দুপুরে ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছান। প্রথম দফার আলোচনাতেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রসঙ্গ তুলতে পারেন তিনি।

সুইজারল্যান্ডে যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, আমরা আশা করছি পারমাণবিক ইস্যুতে অগ্রগতি হবে এবং লেবানন যুদ্ধবিরতি নিয়েও ইতিবাচক ফল পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১০

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১১

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১২

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৩

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৪

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৫

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৬

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৭

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৮

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

২০
X