বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ধানুশ-ঐশ্বরিয়ার আনুষ্ঠানিক বিচ্ছেদ

ধানুশ-ঐশ্বরিয়ার আনুষ্ঠানিক বিচ্ছেদ
ধানুশ-ঐশ্বরিয়ার আনুষ্ঠানিক বিচ্ছেদ

২০২২ সালেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুশ ও কিংবদন্তি তারকা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া। এরপর থেকেই আলাদা থাকছিলেন তারা।

অবশেষে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হতে যাচ্ছে ধানুশ-ঐশ্বরিয়ার। বুধবার (২৭ নভেম্বর) ধানুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন চেন্নাই পারিবারিক আদালত। গতকাল আদালতে উপস্থিত ছিলেন ধানুশ ও ঐশ্বরিয়া। এদিন বিচারক শোভা দেবী শেষবারের মতো তাদের সিদ্ধান্তের কথা জানতে চান। দুজনেই তখন আলাদা হয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর রায় দেন আদালত।

২০২২ সালের ১৭ জানুয়ারি এক্সে ডিভোর্সের ঘোষণা দিয়ে এক বিবৃতি প্রকাশ করেছিলেন ধানুশ ও ঐশ্বরিয়া। বিবৃতিতে তারা লিখেছিলেন, ১৮ বছর একসঙ্গে বন্ধু, দম্পতি, মা-বাবা ও শুভাকাঙ্ক্ষী হয়ে ছিলাম। উন্নতি, পরস্পরের প্রতি বোঝাপড়া, মানিয়ে নেওয়া, আয়ত্ত্ব করার একটা জার্নি ছিল। আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের পথ আলাদা হয়ে গেছে। আমরা দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। নিজেদেরকে আরো ভালোভাবে বোঝার জন্য সময় নিচ্ছি।

ওই ঘটনার পর পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন ধানুশ-ঐশ্বরিয়া। আদালত তাদের সমঝোতার মাধ্যমে দূরত্ব কমিয়ে পুনরায় সংসার করার পরামর্শ দেন। এরপর বিগত দুই বছরে তিনটি শুনানি অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত আলাদা হয়ে গেলেন তারা।

২০০৩ সালে ধানুশের ক্যারিয়ারে দ্বিতীয় সিনেমা ‘কাদাল কোন্দেইন’ মুক্তি পায়। সেখানে আমন্ত্রিত ছিলেন সুপারস্টার রজনীকান্ত। সঙ্গে গিয়েছিলেন ঐশ্বরিয়াও। ঐশ্বরিয়ার সঙ্গে ধানুশের পরিচয় করান রজনীকান্ত। এরপর ধানুশকে ঐশ্বরিয়ার ফুল ও চিরকুট পাঠিয়েছিলেন। চিরকুটে লিখেছিলেন, ‘ভালো কাজ।’ ঐশ্বরিয়ার এই মন্তব্য অনেক ভালো লেগেছিল ধানুশের। এরপর তাদের আরও ভালো করে জানা শোনা তার পর বিয়ে।

উল্লেখ্য, ২০০৪ সালের ১৮ নভেম্বর ধানুশ ও তার বিয়ে হয়। এই দম্পতির দুই ছেলে— যাত্রা ও লিঙ্গা। ঐশ্বরিয়ার পরিচালনায় ‘থ্রি’ সিনেমায় অভিনয় করেন ধানুশ। এই সিনেমার ‘কলাভেরি ডি’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X