বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১১:১২ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

আসছে বাহুবলি: দ্য এপিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউড কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রির সীমানা পেরিয়ে যে নাম একসময় গোটা বিশ্ব কাঁপিয়েছিল, সেই ‘বাহুবলি’ আবারও ফিরছে নতুন মহাকাব্যিক রূপে। মঙ্গলবার (২৬ আগস্ট) বহুল প্রতীক্ষিত ‘বাহুবলি: দ্য এপিক’-এর অফিসিয়াল ঝলক প্রকাশ করেছেন নির্মাতা, এরপর মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে নেটদুনিয়া। মাহিষ্মতী রাজ্যের রাজকীয় আভিজাত্য, পাহাড়সম শক্তি আর চোখ ধাঁধানো ভিএফএক্স, সব মিলিয়ে দর্শকদের মনে যেন ফিরে এসেছে ‘বাহুবলি’ ও ‘বাহুবলি টু’-এর স্মৃতি।

দর্শকদের উচ্ছ্বাসের কারণও স্পষ্ট, প্রায় এক দশক পর আবারও সেই কিংবদন্তি চরিত্রে ধরা দেবেন প্রভাস। ২০১৫ সালে ‘বাহুবলি: দ্য বিগিনিং’ আর ২০১৭ সালে ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ ইতিহাস গড়ার পর এবার নতুন রূপে হাজির হচ্ছে ‘বাহুবলি: দ্য এপিক’।

এই সিনেমার বিশেষত্ব হলো এর ব্যতিক্রমী দৈর্ঘ্য। পুরো ৫ ঘণ্টা ২৭ মিনিটের এক অবিচ্ছিন্ন কাহিনি। যেখানে সাধারণত চলচ্চিত্র সীমাবদ্ধ থাকে ২-৩ ঘণ্টায়, সেখানে রাজামৌলির এই মহাপরিকল্পনা দর্শকদের ধৈর্য, মনোযোগ আর আবেগের ওপরই পরীক্ষা নেবে।

আগের দুই কিস্তিই বক্স অফিসে ঝড় তুলেছিল। প্রথমটি বিশ্বজুড়ে আয় করেছিল ৬৫০ কোটি টাকা, আর দ্বিতীয়টি তো ১৭৮৮ কোটির ব্যবসা করে ভারতীয় সিনেমার ইতিহাসই পাল্টে দিয়েছিল। ফলে তৃতীয় অধ্যায় ঘিরে প্রত্যাশা এখন আকাশচুম্বী।

শোনা যাচ্ছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই বিশাল ক্যানভাসে নির্মিত এই মহাকাব্য। আর সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই ভক্তদের অপেক্ষা যেন আরও অসহনীয় হয়ে উঠেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X