বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পিয়াকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, অতঃপর

পিয়া জান্নাতুল। ছবি : সংগৃহীত
পিয়া জান্নাতুল। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের প্রতি ভক্তদের ভালোবাসা প্রকাশ নতুন কিছু নয়। তবে অনেক সময় এই ভালোবাসা সীমা ছাড়িয়ে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক অস্বস্তিকর অভিজ্ঞতার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। এক অনুরাগী তাকে ইনবক্সে মেসেজ পাঠিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন, যার জবাবে অভিনেত্রী তাকে সরাসরি থানার নম্বর দিয়ে দেন।

ঘটনাটি পিয়া জান্নাতুল নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে দেখা যায় এক ব্যক্তি তাকে একের পর এক মেসেজ পাঠিয়ে প্রেম নিবেদন করছেন এবং ব্যক্তিগত ফোন নম্বর চাইছেন।

ওই ব্যক্তির নাম প্রকাশ না করলেও তার পাঠানো মেসেজগুলো ছিল চোখে পড়ার মতো। সেখানে লেখা ছিল, ‘আমি কোনো বেইমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’

মেসেজগুলোতে ওই ব্যক্তি আরও লেখেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।’

এত মেসেজের পরও কোনো উত্তর না পেয়ে ওই ব্যক্তি অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে বসেন। এরপরই আসে পিয়ার চতুর জবাব। তিনি কোনো কথা না বাড়িয়ে সরাসরি গুলশান থানার অফিসিয়াল মোবাইল নম্বরটি পাঠিয়ে দেন।

বুধবার (৩ আগস্ট) পিয়া এ স্ক্রিনশটটি পোস্ট করার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিনেত্রীর এমন বুদ্ধিদীপ্ত জবাবে তার অনুরাগীরা বেশ প্রশংসা করছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘সরাসরি শ্বশুরবাড়ির ঠিকানা।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সে তো চেয়েছিল পৃথিবীর কেউ জানবে না, আর আপনি সবাইকে জানিয়ে দিলেন!’ অনেকেই পিয়ার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X