বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের সম্মাননায় আবেগপ্রবণ তিশা, ভক্তদের জন্য নিয়ে এলেন সুখবর

তানজিন তিশা। ছবি : সংগৃহীত
তানজিন তিশা। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তার ভক্তদের জন্য নিয়ে এসেছেন সুখবর। খুব শিগগির তাকে সিনেমার পর্দায় দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করা তিশা প্রথম তারকা খ্যাতি পান রিজভি ওয়াহিদ এবং শুভমিতার কণ্ঠে জনপ্রিয় গান ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে। তার পর থেকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে তিশা বলেন, ‘এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলী একটা মুহূর্ত। আমার মা এটা দ্বিতীয় সময় কোথাও আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ড পায়।’

মায়ের সম্মাননা প্রসঙ্গে তিশা আরও বলেন, ‘প্রত্যেক আর্টিস্ট সন্তানের পেছনে বাবা-মার দায়িত্ব যেমন, বাবা-মার ভারটাও অনেক। সে জায়গা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিকমতো কাজ করছি। শুধু আমার মায়ের জন্য। সে জায়গা থেকে মাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।’

ভক্তদের অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে তিশা জানান, ‘আমার দর্শকরা যেটা চায়, আমিও সেটা চাই। আমি সবসময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার। এ ছাড়া খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে।’

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই প্রতিভাবান অভিনেত্রী বলেন, ‘আমার দর্শকদের জন্যই আজ আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু। সবার কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে এত ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X