তামজিদ হোসেন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

খাইরুল বাসার ও সাদনিমা I ছবি : সংগৃহীত
খাইরুল বাসার ও সাদনিমা I ছবি : সংগৃহীত

শেষ হলো নতুন নাটক ‘তোমাকে পাওয়ার জন্য’-এর শুটিং। দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীবের পরিচালনায় নির্মিত এই নাটকটির শুটিং সেটে শেষ দিনজুড়েই ছিল ব্যস্ততা, আবেগ আর গল্পের মোড় ঘুরে যাওয়ার মতো সব চমক।

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার ও নবাগত অভিনেত্রী সাদনিমা। পাশাপাশি আরও রয়েছেন পারভেজ সুমন, বিল্টু শামিম, তুতিয়া জাহান পাপিয়া, আনোয়ার সাই, নাহার নওরিনসহ অনেকে।

পারিবারিক সিচুয়েশনাল কমেডি ঘরানার এই নাটকে দেখা যাবে একগুচ্ছ মজার টানাপোড়েন। পাত্রীর বাবার কাছে পরীক্ষা দিতে গিয়ে অদ্ভুত এক জটিলতায় পড়ে যায় পাত্র— এমন ব্যতিক্রমী কনসেপ্টকে কেন্দ্র করেই এগিয়েছে গল্পটি।

আসন্ন এই নাটকটি নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘আমরা একটি মজার গল্পে কাজ করেছি। দর্শকরা যাতে কাজটি দেখে আনন্দ পায় এমন চেষ্টা থেকেই কাজটি করা। আশা করছি আমার অন্য সব কাজের মতো এই কাজটিও দর্শক পছন্দ করবে।’

অন্যদিকে গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সাদনিমা বলেন, ‘আমরা আমাদের মতো করে সবাই চেষ্টা করেছি কাজটাকে সুন্দরভাবে করার। আমার চরিত্রটি মজার— আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।‘

এদিকে নাটকটি নিয়ে নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন,দর্শকদের জন্য হালকা মেজাজের অথচ বুদ্ধিদীপ্ত একটি গল্প উপহার দিতেই টিম একসঙ্গে পরিশ্রম করেছে। তার আগের নির্মাণ “আমি এখানেই থাকবো” বাংলাভিশন ইউটিউব চ্যানেলে দারুণভাবে আলোচিত হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও দর্শকদের জন্য তৈরি করেছেন একটি মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। খুব শিগগিরই বাংলাভিশন ও ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X