বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কেয়া পায়েল-খায়রুল বাসারকে ঘিরে জল্পনা

কেয়া পায়েল ও খায়রুল বাসার I ছবি: সংগৃহীত
কেয়া পায়েল ও খায়রুল বাসার I ছবি: সংগৃহীত

পর্দায় প্রেম, আবেগ আর রসায়নে দর্শকদের হৃদয় জয় করা কেয়া পায়েল-খায়রুল বাসার জুটিকে নিয়ে এবার আলোচনা ছাপিয়ে গেল নাটকের গণ্ডি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কেয়া পায়েলের একটি রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল তুঙ্গে। নাটকের গল্প কি তবে সত্যিই বাস্তবতায় রূপ নিচ্ছে, নাকি সবটাই নিছক জল্পনা?

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কেয়া পায়েল। যেখানে দুজনকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যাচ্ছে। তবে নেটিজেনদের নজর কেড়েছে ছবির ক্যাপশন। সেখানে পায়েল লিখেছেন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।’

প্রিয় অভিনেত্রীর এমন ক্যাপশন দেখে ভক্তদের মনে প্রশ্ন- এটি কি কেবলই কোনো নাটকের সংলাপ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বিশেষ বার্তা?

বর্তমানে এই তারকা জুটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

উল্লেখ্য, পারিবারিক আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এর ছায়া অবলম্বনে তৈরি করা হয়েছে। নাটকটির গল্প এবং এই দুই তারকার অনস্ক্রিন পারফরম্যান্স এরই মধ্যে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X