বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বাস বনাম সরদারের হাফ সেঞ্চুরি

নাটক 'বিশ্বাস বনাম সরদার'-এর শিল্পীরা। ছবি - মাছরাঙার সৌজন্যে
নাটক 'বিশ্বাস বনাম সরদার'-এর শিল্পীরা। ছবি - মাছরাঙার সৌজন্যে

ধারাবাহিক নাটক 'বিশ্বাস বনাম সরদার'। মাছরাঙায় প্রচারের পর থেকেই ধারাবাহিকটি দর্শক সাড়া পাচ্ছে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটে প্রচার হওয়া এ নাটকটি এবার করতে যাচ্ছে হাফ সেঞ্চুরি। আগামীকাল (১২ মার্চ) প্রচারিত হবে এর ৫০তম পর্ব। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

ধারাবাহিকটির গল্প এগিয়েছে, উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রামকে কেন্দ্র করে। যেখানে বিশ্বাস এবং সরদার পদবীর দুই পরিবারের পাশাপাশি বাস। প্রভাবশালী পরিবার দুটি নিকট প্রতিবেশী হলেও তাদের মধ্যে নেই প্রতিবেশী সুলভ কোন আচরণ। বরং বছরের পর বছর ধরে দুই পরিাবরের মধ্যে চলে আসছে চরম বৈরীতা। যেন তারা পরস্পরের পরম শত্রু। এক বাড়ীর যে কোন প্রকার ক্ষতির কারণ অন্য পরিবারের জন্যে আনন্দের অনুষঙ্গ। শুধু তাই নয়, উভয় পরিবারের সদস্যদের সবসময় চেষ্টা থাকে যে কোন দূর্বলতা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা। দুই পরিবারের দ্বন্দ্বটা এমন একটা অসুস্থ পর্যায়ে পৌঁছে গেছে, নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করতেও তারা পিছপা হয় না। তাদের প্রতিযোগিতা ও পরস্পরকে ঘায়েল করার কৌশলে নানা ধরণের ঘটনার অবতারণা হয়, যা গ্রামের মানুষ উপভোগ করে। তবে কখনো কখনো তা বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি করে। আর এই দুই পরিবারের দ্বন্দ্বকে পুঁজি করে কিছু মানুষ সুবিধাও নেয়। তাদের দ্বন্দ্ব জিইয়ে রাখতে নানাভাবে ইন্ধনও দিয়ে থাকে। দুই পরিবারের প্রতিযোগিতা নানারকম কৌতুকপূর্ণ ঘটনার জন্ম দেয়। আবার কখনো বেদনাদায়ক ঘটনাও ঘটে। এসব চালচিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় নাটকটিতে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X