কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

এম. মাহবুবুর রহমান
এম. মাহবুবুর রহমান

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও বিশ্বস্ত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন এম. মাহবুবুর রহমান।

রিয়েল এস্টেট খাতে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন মাহবুবুর রহমান তার কর্মজীবনে অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড এবং সানমার প্রোপার্টিজ লিমিটেডে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। এসব প্রতিষ্ঠানে তিনি ব্যবসা উন্নয়ন, বিক্রয় ব্যবস্থাপনা, প্রকল্প বিপণন, গ্রাহকসেবা এবং সাংগঠনিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন।

বিটিআইয়ে যোগদানের আগে তিনি রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ সমন্বিত টাউনশিপ প্রকল্পটি ব্যবসায়িক প্রবৃদ্ধি, ব্র্যান্ডিং, গ্রাহক সম্পৃক্ততা এবং পরিচালনাগত উৎকর্ষতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। একইসঙ্গে ‘রূপায়ণ সিটি’ দেশের অন্যতম পরিচিত টাউনশিপ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়।

কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক রূপান্তর, বিক্রয় ও বিপণন, গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনে মাহবুবুর রহমানের বিশেষ দক্ষতা রয়েছে। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বৃহৎ আবাসিক, বাণিজ্যিক ও সমন্বিত নগর উন্নয়ন প্রকল্পে সফল নেতৃত্ব প্রদান করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, চার দশকেরও বেশি সময় ধরে বিটিআই গুণগত মান, সততা, উদ্ভাবন এবং সময়মতো প্রকল্প হস্তান্তরের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করেছে। এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, সহকর্মী, গ্রাহক ও অন্যান্য অংশীজনদের সঙ্গে একযোগে কাজ করে বিটিআইয়ের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে চাই।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত বিটিআই দেশের রিয়েল এস্টেট খাতের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান। গুণগত নির্মাণ, নৈতিক ব্যবসায়িক চর্চা, গ্রাহককেন্দ্রিক সেবা এবং সময়মতো প্রকল্প হস্তান্তরের জন্য প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১০

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১১

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১২

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৩

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৪

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৫

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৭

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৮

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৯

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

২০
X