শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট : ১৯ মে ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পীর জীবন আমার খুবই ভালো লাগে: মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ । ছবি : সংগৃহীত
মৌসুমী হামিদ । ছবি : সংগৃহীত

দেড় দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত অভিনেত্রী মৌসুমী হামিদ। অভিনয়ের সব মাধ্যমের সরব তিনি। ভিন্ন ঘরানার কাজ ও চ্যালেঞ্জিং চরিত্রে হাজির দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। সম্প্রতি ‘জ্বিনের বাচ্চা’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

আসন্ন ঈদের জন্য সকাল আহমেদ পরিচালিত ‘লাভ স্টেশন’ নামের সাত পর্বের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। নাটকটি লিখেছেন বৃন্দাবন দাশ। এতে একজন অভিমানী মেয়ের চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন চঞ্চল চৌধুরী। এ অভিনেতাকে অত্যন্ত গুণী শিল্পী উল্লেখ করে মৌসুমী বলেন, ‘তার সঙ্গে কাজ করলে সেটের পরিবেশও দারুণ থাকে।’

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপে শিল্পীজীবন নিয়ে নিজের অনুভূতির কথা জানান মৌসুমী হামিদ। তিনি বলেন, ‘শিল্পীর জীবন আমার খুবই ভালো লাগে। এ পেশায় মানুষের ভালোবাসা ও সম্মান পাওয়া যায়, যা আমাকে অনুপ্রাণিত করে। অভিনয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরার যে অভিজ্ঞতা হচ্ছে, তা আমি দারুণ উপভোগ করছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘একজন শিল্পীকে পর্দায় এমন অনেক চরিত্রে অভিনয় করতে হয়, যা বাস্তবে তার নিজের নয়। কখনো বোবা মেয়ে, কখনো রাগী কিংবা কখনো শান্ত স্বভাবের চরিত্রে অভিনয় করতে হয়। মন দিয়ে সেই চরিত্র হয়ে ওঠার চেষ্টা করছি বলেই কাজ প্রচারের পর দর্শকের প্রশংসা পাচ্ছি। আর তখনি মনে হয় আমার পরিশ্রম সার্থক হয়েছে।’

এবার ঈদে ঢাকায় থাকবেন মৌসুমী হামিদ। উৎসবের দিনগুলোয় ছোটবেলার স্মৃতি নিয়ে বলেন, ‘ঈদের সময় মন ছুটে যায় নিজের এলাকায়, নিজের বাড়িতে কাটানো সেই মধুর দিনগুলোতে। ছোটবেলার ঈদগুলো খুব আনন্দে কেটেছে। ঈদের সময় ঘনিয়ে এলেই সেই স্মৃতিগুলো বেশি করে মনে পড়ে।

তখনকার আর এখনকার আনন্দ তো এক নয়! আমার মনে হয়, ঈদের সময় সবারই ছোটবেলার কথা মনে পড়ে।’ ঈদের কাজের বাইরে সম্প্রতি রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ শেষ করেছেন মৌসুমী হামিদ। তবে সিনেমাটির মুক্তি বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১০

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১১

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১২

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১৬

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১৭

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৮

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১৯

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

২০
X