কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

বাল্যবিয়ে নিয়ে বিতর্কের মাঝেই প্রকাশ্যে এলো লুবাবার স্বামীর ছবি

মাহমুদ বিন মুনির ও সিমরিন লুবাবা। ছবি : সংগৃহীত
মাহমুদ বিন মুনির ও সিমরিন লুবাবা। ছবি : সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার পরই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পোস্টে একটি ছবি থাকলেও সেখানে বর-কনের মুখ স্পষ্ট দেখা যায়নি। পাশাপাশি পাত্রের পরিচয়ও গোপন রাখেন লুবাবা। এতে করে নেটিজেনদের মধ্যে কৌতূহল বাড়ে। কে হচ্ছেন তার জীবনসঙ্গী, তা জানার আগ্রহ প্রকাশ করেন অনেকেই।

পরবর্তীতে জানা যায়, মাহমুদ বিন মুনির নামের এক প্রবাসী আলেমের সঙ্গে লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মুনির।

গণমাধ্যমকে তিনি জানান, দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে তাদের বাগদান হয়েছে। বাংলাদেশ সরকারের আইন মেনে নির্ধারিত সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ বিষয়ে আপাতত আর কিছু না জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

জানা গেছে, বাবার ব্যবসার সূত্রে বর্তমানে কুয়েতে বসবাস করছেন মুনির। ২০২১ সাল থেকে তিনি নিয়মিত সেখানেই আছেন। কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধির ব্যবসা রয়েছে। পবিত্র কুরআন হিফজ করার পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন তিনি। পড়াশোনা করেছেন ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায়।

লুবাবার সঙ্গে তার সম্পর্কের শুরু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন এই তরুণ আলেম।

অন্যদিকে, সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে আসেন তিনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করেছেন।

তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লুবাবা। পরে জানান, তিনি আর প্রকাশ্যে আসবেন না। তার মা তখন বলেছিলেন, ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন লুবাবা এবং নিজের জীবনধারায় পরিবর্তন আনতে চান।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X