কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে নিয়ে নতুন তথ্য জানালেন লুবাবা

সিমরিন লুবাবা। ছবি: সংগৃহীত
সিমরিন লুবাবা। ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পরই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিয়ে নয় ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন করেছেন তিনি।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে লুবাবা লিখেন, 'আলহামদুলিল্লাহ। ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।'

তিনি আরও লিখেন, 'বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।'

জানা গেছে, মাহমুদ বিন মুনির নামে এক প্রবাসী আলেমের সঙ্গে সিমরিন লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বাবার ব্যবসার সুবাদে এখন কুয়েতে থাকেন মাহমুদ বিন মুনির। আগে অনিয়মিত হলেও ২০২১ থেকে নিয়মিত সেখানেই বসবাস করছেন তিনি। কুয়েত ও সৌদি আরবে সুগন্ধির ব্যবসা রয়েছে তাদের।

উল্লেখ্য, সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে খুব অল্প বয়সেই অভিনয়ে আসেন। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করেছেন। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি। পরে জানান, তিনি আর প্রকাশ্যে আসবেন না। তার মা তখন বলেছিলেন, ধর্মীয় অনুশীলনের দিকেই ঝুঁকেছেন লুবাবা এবং জীবনধারায় পরিবর্তন আনতে চান তার মেয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি হলে মোজতবা খামেনির সঙ্গে বৈঠকের আপত্তি নেই ট্রাম্পের

ব্রেকআপের জেরে অফিসে ঢুকে নারী সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

পদ্মায় বাসডুবি / যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম বাস্তবায়নে হতাহত নেই : নৌ মন্ত্রণালয়

সাংবাদিক কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি মারা গেছেন

আর্জেন্টাইন সমর্থকদের ফ্রি আইনি সেবার ঘোষণা আইনজীবীর

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, পরিবেশ রক্ষার শপথ

হাদির মামলার বাদী হওয়া নিয়ে মিথ্যাচার চলার দাবি বোনের

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ 

হাইওয়ে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫

১০

ডিভোর্স দিয়ে ১০৯ কোটি টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত নারী

১১

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

১২

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

১৪

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

১৫

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

১৬

ফুটবলের ওপারে

১৭

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

১৮

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত অধিকাংশ সমকামী

১৯

থেমে নেই ইসরায়েলি বাহিনী, লেবাননে আবারও হামলা

২০
X