বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ফিল্ম আর্কাইভে শুরু হচ্ছে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সোনালী অতীতের সেই সব হারানো দিনের চলচ্চিত্রগুলো আবারও বড় পর্দায় দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আর্কাইভ ভবনে শুরু হচ্ছে মাসব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। ৩০ এপ্রিল পর্যন্ত প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে দেশীয় চলচ্চিত্রের ক্ল্যাসিক সব সিনেমা উপভোগ করতে পারবেন।

জানা যায়, চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের দর্শকদের বাংলা সিনেমার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন, পুরাতন কিংবা দুর্লভ সব চলচ্চিত্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

২ এপ্রিল প্রদর্শিত হবে হারুনর রশীদ পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র 'মেঘের অনেক রং'। ১ ঘণ্টা ১৭ মিনিট ব্যাপ্তির এই সিনেমাটিতে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনানসহ আরও অনেকে।

পরের সপ্তাহে অর্থাৎ ৯ এপ্রিল দেখানো হবে খান আতাউর রহমান পরিচালিত ক্ল্যাসিক সিনেমা 'দিন যায় কথা থাকে'। ২ ঘণ্টা ৩২ মিনিটের এই সাদাকালো ছবিটি দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে সোনালী অতীতে। এর প্রধান চরিত্রে রয়েছেন ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলি সামাদ।

১৬ এপ্রিল থাকছে শাহ আলম কিরন পরিচালিত রঙিন চলচ্চিত্র। সালমান শাহ ও শাবনূর অভিনীত এই জনপ্রিয় সিনেমাটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা। আরও অভিনয় করেছেন আনোয়ারা ও রিণা খান।

মাসের মাঝামাঝি অর্থাৎ ২৩ এপ্রিল দর্শকরা দেখতে পাবেন দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী সাদাকালো ছবি 'দোস্ত দুশমন'। ২ ঘণ্টা ১৩ মিনিটের এই সিনেমাটিতে পর্দায় দেখা যাবে সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতাকে। সবশেষে ৩০ এপ্রিল প্রদর্শিত হবে মমতাজ আলী পরিচালিত রঙিন চলচ্চিত্র 'নসিব'। ২ ঘণ্টা ৪২ মিনিট ব্যাপ্তির এই বিশাল আয়োজনে অভিনয় করেছেন উজ্জল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X