বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অর্ধযুগ পর টিভি পর্দায় বিপাশা হায়াত

রুম্মান রশীদ খান ও বিপাশা হায়াত । ছবি - মাছরাঙার সৌজন্যে
রুম্মান রশীদ খান ও বিপাশা হায়াত । ছবি - মাছরাঙার সৌজন্যে

সাত বছর পর টেলিভিশনের পর্দায় আসছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। ৪ এপ্রিল, শনিবার রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে থাকবেন তিনি। এটিই বিপাশা হায়াতের অংশগ্রহণে প্রথম পডকাস্ট শো। ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন তিনি। নাটক, সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন। অভিনয়ে ফেরা প্রসঙ্গে বিপাশা হায়াত পডকাস্টে জানিয়েছেন, অভিনয় থেকে তিনি অবসর নেননি। ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি সেসব চরিত্রেই অভিনয় করতে চান, যেসব চরিত্রে তিনি ঘাম ঝরাবার সুযোগ পাবেন, অর্থাৎ চরিত্র হয়ে ওঠার জন্য যেখানে কঠিনতম সাধনা করার সুযোগ থাকবে, সেসব চরিত্রেই তিনি সানন্দে অভিনয় করবেন।

নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ মূলধারার অনেক বানিজ্যিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, এমনকি বলিউড থেকেও হিন্দি সিনেমার প্রস্তাবও পেয়েছিলেন বলে জানান বিপাশা। সুযোগ পেলে দেশের পথ শিশুদের জন্য নিয়মিত কাজ করতে চান তিনি। এ ব্যাপারে তিনি বেশ সোচ্চার। বিপাশা হায়াত বলেন, 'যখনই সরকারের বা প্রশাসনের কারো সাথে আমার দেখা হয়, আমি বিনীত অনুরোধ জানাই পথ শিশুদের পাশে দাঁড়াবার জন্য।' পডকাস্টে এ বিষয়ে নিজের কিছু অভিনব ভাবনার কথাও শেয়ার করেছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X